ads

বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পুলিশ সুপার কাপ টি-টুয়েন্টি ক্রিকেটে সদর থানা টাইগার্স চ্যাম্পিয়ন

খবর টি পড়েছেন : ১৬৯
শেরপুরে পুলিশ সুপার কাপ টি-টুয়েন্টি ক্রিকেটে সদর থানা টাইগার্স চ্যাম্পিয়ন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শেরপুরে পুলিশ সুপার কাপ টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় সদর থানা টাইগার্স একাদশ চ্যাম্পিয়ন ও মধ্যশেরী ক্রিকেট ক্লাব রানারআপ হয়েছে। ১৭ ডিসেম্বর বুধবার বিকেলে শহরের অষ্টমীতলা পুলিশ লাইনস মাঠে অুষ্ঠিত ফাইনাল খেলায় সদর থানা টাইগার্স একাদশ ৫ উইকেটে মধ্যশেরী ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। টস জিতে মধ্যশেরী ক্রিকেট ক্লাব প্রথমে ব্যাট করে ১৬ দশমিক ৫ ওভারে ৮৬ রানে অলআউট হয়। জবাবে ব্যাট করতে নেমে সদর থানা টাইগার্স একাদশ ১৬ দশমিক ১ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৮ রান তুলে জয়ী হয়। সদর থানা টাইগার্স একাদশের অলরাউন্ডার সোহেল রানা ‘ম্যান অব দি ফাইনাল’ ও ‘ম্যান অবি দি সিরিজি’ পুরস্কার লাভ করেন।

Shamol Bangla Ads

১০ দিন ব্যাপী এ টুর্নামেন্টে পুলিশ বাহিনী ও স্থানীয় ক্লাবের ১৬টি দল অংশগ্রহণ করছে। খেলা শেষে শেরপুরের পুলিশ সুপার মো. মেহেদুল করিম প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরন করেন। ্এসময় অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, চেম্বার সভাপতি গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার সহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাবৃন্দ ছাড়াও স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। বিপুল দর্শক খেলাটি উপভোগ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার জের : নালিতাবাড়ীতে স্কুলছাত্রীকে… পরবর্তী সংবাদ হোসেনপুরে সাতদিন ব্যাপী শীতকালীন পিঠা ও আসবাবপত্র মেলা

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads