ads

বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হোসেনপুরে সাতদিন ব্যাপী শীতকালীন পিঠা ও আসবাবপত্র মেলা

খবর টি পড়েছেন : ২১৬
হোসেনপুরে সাতদিন ব্যাপী শীতকালীন পিঠা ও আসবাবপত্র মেলা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Hossainpur pকিশোরগঞ্জ প্রতিনিধি: হোসেনপুর উপজেলার আশুতিয়া নতুন বাজারে শুরু হয়েছে সাতদিন ব্যাপী শীতকালীন পিঠা ও আসবাবপত্র মেলা। বুধবার সন্ধ্যার পর বাজার বণিক সমিতি আয়োজিত এ মেলা উদ্বোধন করেন হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আয়ুব আলী। এ মেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শিশু থেকে বৃদ্ধ সবাই এ মেলা উপভোগ করছেন। ২৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এ মেলা। নকশি, পুলি, ডোবা, পাটি সাপটা, ভাঁপা, চিতই পিঠাসহ ১২০ রকমের পিঠার পসরা নিয়ে বসেছেন দোকানিরা। প্রতিটি দোকানেই রয়েছে উপচে পড়া ভিড়। বেচা কেনা হচ্ছে দেদারছে। হারিয়ে যাওয়া অনেক পিঠাও পাওয়া যাচ্ছে এ মেলায়। পিঠার পাশাপাশি সৌখিন আসবাবপত্রেরও সমাহার ঘটেছে মেলায়। রয়েছে শিশুদের খেলনা, মেয়েদের গহনাপাতিসহ হরেক রকমের তৈজসপত্র। মেলা উপলক্ষে দূরের আত্মীয় স্বজনকেরকে বিশেষ করে এলাকার জামাইদেরকে দাওয়াত করে আনা হয়। আর মেলা থেকে পিঠা কিনে তাদেরকে আপ্যায়ন করানো হয়। ফলে সবাই মেলা উপভোগ করেন দারুণভাবে। গত বছর থেকে এখানে শীতকালীন পিঠা ও আসবাবপত্রের মেলা চলে আসছে। গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে প্রতিবছর একই সময়ে মেলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে পুলিশ সুপার কাপ টি-টুয়েন্টি ক্রিকেটে সদর থানা… পরবর্তী সংবাদ দিনাজপুরে জাতীয় পতাকা উত্তোলন দিবস

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads