ads

বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহাদেবপুরে খেজুর রসের মনমাতানো গন্ধে মৌ-মৌ করছে পল্লীর অলি-গলি

খবর টি পড়েছেন : ১৭৪
মহাদেবপুরে খেজুর রসের মনমাতানো গন্ধে মৌ-মৌ করছে পল্লীর অলি-গলি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Mohadevpur Picture_07-12-2014মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে খেজুর গাছের রসের মনমাতানো গন্ধে মৌ-মৌ করছে পল্লী গ্রামের অলি-গলি। শীতের সকালে খেজুরের রসে ভিজিয়ে মুড়ি না খেলে পল্লীর মানুষদের যেন দিনটাই ভালভাবে শুরু হয়না। শীতের সকালে পল্লীগ্রামে রস-মুড়ি খেয়ে তবেই ক্ষেত-খামারে ছড়িয়ে পড়ার রেওয়াজ আছে সেই আদিকাল থেকেই। শীতের সকাল মানেই গ্রামের অলি-গলিতে রস-মুড়ির আড্ডা। বাড়ির উঠোনে সকালের সূর্যালোকে পরিবারের আবাল-বৃদ্ধ-বণিতারা এক সাথে বসে বেশ মজা করে রস-মুড়ি খাওয়ার মধ্যে যেন খুঁজে পায় দিন শুরুর প্রেরণা। সময় বয়ে চলার সাথে সাথে রস-মুড়ি খাওয়ার সকালের সেই পারিবারিক আড্ডা বর্তমানে অনেকটাই কমে গেছে। এর কারণ হিসেবে জানা যায়, পল্লীগ্রামে আগের চেয়ে খেজুরের গাছ কমে গেছে অস্বাভাবিক হারে। যে হারে গাছ কাটা হয়েছে সে হারে রোপন করা হয়নি। স্থানীয় প্রবীণরা জানান, হাতেগোনা কিছু মানুষ বাণিজ্যিকভাবে এখনও কাকডাকা ভোর থেকে গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করছেন খেজুর গাছের রস। তারা আগের দিন বিকেলে খেজুর গাছে পাতিল বেঁধে রাখেন। সমস্ত রাতে খেজুর গাছ ভেদে প্রতি পাতিলে দেড় থেকে আড়াই কেজি রস জমা হয়। সেই রস ভালভাবে ছাকনির পর তারা কাঁধে ভার বয়ে নিয়ে গ্রামের মেঠোপথ ঘুরে ঘুরে বিক্রি করেন ২৫ থেকে ৩০ টাকা কেজিদরে। এভাবে একজন গাছী বা ব্যবসায়ী তাদের সংগ্রহ অনুযায়ী ৩শ’ থেকে ৪শ’ টাকার খেজুর রস বিক্রি করে থাকেন। পুরো শীত মৌসুমে উপজেলার অর্ধ শতাধিক গাছী বা ব্যবসায়ীর সংসারই চলে এভাবে খেজুর রস বিক্রির টাকায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘দূষণমুক্ত সুন্দরবন চাই’ পরবর্তী সংবাদ শেরপুরে তৃতীয় জাতীয় বিদ্যুৎ ক্যাম্প উদ্বোধন

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads