নাটোর প্রতিনিধি : সুন্দরবনের ঐতিহ্য ও জীববৈচিত্র্য রক্ষায় “দূষণ মুক্ত সুন্দরবন চাই” শ্লোগান নিয়ে নাটোরের সিংড়ায় এক বিশাল মানববন্ধন ও গণ-স্বাক্ষর নেয়া হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসষ্ট্যান্ডে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর আয়োজনে ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির বাস্তবায়নে কর্মসূচীতে জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের সদস্য ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান এর সভাপতিত্ত্বে কর্মসূচীতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পৌরসভা সমিতির মহাসচিব মেয়র শামিম আল রাজি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম ইসাহক আহমেদ, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের প্রিন্ট মিডিয়া উপ-কমিটির আহবায়ক ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কাউন্সিলর তায়েজুল ইসলাম, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সহ-সভাপতি ড. নূর আহমেদ শেখ, যুগ্ম সম্পাদক আবু সাইদ পলাশ, সাংগঠনিত প্রভাষক হারুন আর রশিদ, প্রচার সম্পাদক মহসিন আলম, সদস্য নুর-ই-আসাফুদৌলা, আব্দুল মালেক, কুরবান আলী প্রমূখ। লোকাল গভর্মেন্ট নেটওয়ার্ক (এলজি নেট) কর্মসূচীতে একাত্ব ঘোষণা করে মানববন্ধনে অংশ গ্রহন করে।



















