শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : ১৬ই ডিসেম্বর মঙ্গলবার যথাযথ মর্যাদায় শেরপুরের সীমান্তবর্তী উপজেলা শ্রীবরদীতে পালিত হয়েছে ৪৩তম মহান বিজয় দিবস। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী প্রদানের মধ্য দিয়ে দিবসটির উদ্বোধন করেন স্থানীয় সরকার দলীয় সংসদ সদস্য প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চাঁন। এসময় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও হাবিবা শারমিন, থানার পক্ষ থেকে ওসি বেলাল উদ্দিন তরফদার, পৌর সভার পক্ষ থেকে মেয়র আব্দুল হাকিম, উপজেলা আ’লীগের পক্ষ থেকে আব্দুল মতিন ও মোতাহারুল ইসলাম লিটন, উপজেলা বি.এন.পি’র পক্ষ থেকে আব্দুর রহিম দুলাল, উপজেলা যুবদলের পক্ষ থেকে আব্দুল্লাহ আল মামুন দুলাল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষে মঞ্জুরুল হক মঞ্জু ও শাকের মোঃ আব্দুল্লাহ দানা, শ্রীবরদী প্রেস ক্লাবের পক্ষে রেজাউল করিম বকুল ও গোলাম মোস্তফা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষে রুহুল আমিন কালাম, পৌর বি.এন.পি’র পক্ষে জামাল উদ্দিন জামাল ও ফজলুল হক চৌধুরী অকুল, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু নাসের বাদলের পক্ষে ছাত্রনেতা নুরুল আমিন সাদা ও রুকনুজ্জামান রুকন, শেরপুর ৩ আসনের বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব হেদায়েতুল ইসলাম হেদায়েতের পক্ষে ডাঃ মোক্তার হোসেন ডেন্টাল, উপজেলা ছাত্রদলের পক্ষে রেজুয়ান উল্লাহ ও ইখলাছুর রহমান লিটন, উপজেলা ছাত্রলীগের পক্ষে মেরাজ চৌধুরী, উপজেলা জাতীয় শ্রমিকলীগের পক্ষে, জাকির হোসেন ও আবুল কাশেম, পৌর ছাত্রদলের পক্ষে ফজলুল করিম লাকি ও হারুন অর রশীদ, উপজেলা জাতীয় স্বেচ্ছা সেবকলীগের পক্ষে আব্দুল মোতালেব, উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষে এটিএম রায়হান রতন, শ্রীবরদী সড়ক পরিবহন শ্রমিক লীগের পক্ষে হেলাল উদ্দিন, শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়। সকালে আনুষ্ঠানিকভাবে শ্রীবরদী সরকারী কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী এ.কে.এম ফজলুুল হক চাঁন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা। দুপুরে পৌর শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য । এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম, ইউএনও হাবিবা শারমিন, ওসি বেলাল উদ্দিন তরফদার, আ’লীগ নেতা আব্দুল্লাহ আল সালেহ্, হামিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের পক্ষ থেকে ৪৩ তম মহান বিজয় দিবস উপলক্ষে সংগঠনের কবুতরহাটিস্থ অস্থায়ী কার্যালয়ে বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের উপজেলা সভাপতি ডাঃ মোক্তার হোসেন ডেন্টালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা জুবাইদুল ইসলাম বাবু। এছাড়াও উপজেলার ভেলুয়া ইউনিয়নে স্থানীয় যুবলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আরজুর নেতৃত্বে বিভিন্ন স্থানে বিজয় দিবস উপলক্ষে কর্মসূচী গ্রহণ করা হয়। উপজেলার সিংগাবরুনা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে বিভিন্ন স্থানে বিজয় দিবস উপলক্ষে কর্মসূচী গ্রহণ করা হয়।



















