ads

সোমবার , ১৫ ডিসেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুক্তিযুদ্ধে আত্মদানকারী মহাদেবপুরের ৬ শহীদ পরিবারের খবর রাখে না কেউ

খবর টি পড়েছেন : ১৮৯
মুক্তিযুদ্ধে আত্মদানকারী মহাদেবপুরের ৬ শহীদ পরিবারের খবর রাখে না কেউ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী নওগাঁর মহাদেবপুরের ৬ শহীদ পরিবারের খোঁজ খবর কেউ রাখেনা স্বাধীনতা দিবস ও বিজয় দিবস ছাড়া। দেশ স্বাধীনের জন্য ১৯৭১ সালে যুদ্ধ করে ওইসব পরিবারের ৬ জন বীর যুবক শহীদ হন। শহীদ মুক্তিযোদ্ধারা হলেন উপজেলার বাগাচারা গ্রামের আশরাফুল ইসলাম, আমিনুল হক, দক্ষিণওড়া গ্রামের আইউব আলী, খাজুর গ্রামের সাইফুল হক, জয়পুর ডাঙ্গাপাড়া গ্রামের হারুনুর রশিদ ও হেলালপুর গ্রামের নুরুল ইসলাম। এদের মধ্যে সাইফুল হক ও আইউব আলী ১২ সেপ্টেম্বর সাপাহারে এবং হারুনুর রশিদ ২৮ সেপ্টেম্বর নিজগ্রাম জয়পুর ডাঙ্গাপাড়ায় পাক বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন। আমিনুল হক ৪ নভেম্বর মেঘালয় সীমান্তে শহীদ হন এবং নূরুল ইসলামকে ১২ ডিসেম্বর মাতাজিহাট থেকে রাজাকাররা ধরে নিয়ে এসে নির্মমভাবে হত্যা করে। আশরাফুল ইসলাম ১৩ ডিসেম্বর আগ্রাদ্বিগুনে বর্বর পাক সেনাদের হাতে শহীদ হন। মুক্তিযুদ্ধে আত্মদানকারী এ ৬ শহীদের স্মৃতি রক্ষার্থে মুক্তিযোদ্ধা সংসদ ও প্রজন্ম একাত্তর দীর্ঘ ৩০ বছর পর ২০০০ সালের ২৬ মার্চ স্থানীয় মডেল উচ্চ বিদ্যালয় মোড়ে তাদের নামাঙ্কিত শহীদ স্মৃতি সৌধ নির্মাণ করে। ওই ৬ বীর শহীদের স্মৃতি ধরে রাখার এটিই একমাত্র প্রচেষ্টা। কিন্তু সেই স্মৃতি সৌধও বছরে মাত্র দুইবার ১৬ ডিসেম্বর ও ২৬ মার্চে পরিস্কার করা হয়। বছরের অন্য সময় সিনেমা, বিভিন্ন সংগঠন ও এনজিওদের প্রচার প্রচারণার পোষ্টার দিয়ে ঢেকে রাখা হয় শহীদদের স্মৃতি সৌধটি। ওই শহীদ পরিবারের সদস্যরা আক্ষেপ করে জানান, আমরা কেমন আছি এ খোঁজ কেউ রাখেনা। শুধুমাত্র স্বাধীনতা ও বিজয় দিবসে সামান্য সময়ের জন্য তাদের খবর নেয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সিভিল সার্জন প্রত্যাহারের দাবিতে কিশোরগঞ্জে ফারিয়া’র অনির্দিষ্টকালের কর্মবিরতি পরবর্তী সংবাদ মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহে সড়কে দৃষ্টিনন্দন আলপনা…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads