ads

শুক্রবার , ২১ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশীর লাশ বিজিবি’র নিকট হস্তান্তর

খবর টি পড়েছেন : ১৭৬
বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশীর লাশ বিজিবি’র নিকট হস্তান্তর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী গরু ব্যবসায়ী শাহ আলমের (২২) লাশ আজ শুক্রবার সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি’র নিকট হস্তান্তর করেছে এবং আটককৃত সফিকুল ইসলামকে (২০) ভারতীয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানা পুলিশের নিকট সোপর্দ করেছে বিএসএফ।

Shamol Bangla Ads

এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যা অনুমান ৭ টার দিকে রত্নাই সীমান্তের ৩৮২/২ সাব পিলারের নিকট বালিয়াডাঙ্গী উপজেলার সুটকাবস্তি গ্রামের শের আলীর ছেলে শাহ আলম ও মোমিনটলা গ্রামের শামশুল হকের ছেলে সফিকুল ইসলামসহ ১০/১২ জন ব্যবসায়ী গরু কিনতে গেলে ওই সময় ভারতীয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যদের এলোপাথারী গুলিতে গরু ব্যবসায়ী শাহ আলম গুলিবিদ্ধ হয়ে মারা যান। অপর বাংলাদেশী গরু ব্যবসায়ী সফিকুল ইসলাম হাতেনাতে বিএসএফ’র নিকট ধরা পড়ে।
ঘটনা জানার পরে পরদিন সকালে রতœাই বিজিবির পক্ষ থেকে পত্র প্রদানের মাধ্যমে বিএসএফ’র নিকট ওই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে রত্নাই সীমান্ত এলাকার জিরো পয়েন্টে দু’দেশের কম্পানী কমান্ডার পর্যায়ে ঘন্টাব্যাপি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ কর্তৃপক্ষ নিহত বাংলাদেশি গরু ব্যবসায়ি শাহ আলমের লাশ বিজিবি’র নিকট হস্তান্তর করেন। আটককৃত গরু ব্যবসায়ী সফিকুল ইসলামকে ভারতীয় থানা পুলিশের নিকট সোপর্দ করেন বলে বিজিবিকে জানিয়েছেন।
এ ব্যাপারে ঠাকুরগাঁও ৩০, বিজিবি ব্যাটালিয়নের নাগরভিটা কোম্পানী সদর দপ্তর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার সোলেমান আলী ঘটনার সত্যতা স্বীকার করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মালয়েশিয়ায় ভাল চাকুরির প্রলোভনে সর্বস্ব হারিয়ে মেহেরপুরের রেজাউল… পরবর্তী সংবাদ নবীগঞ্জে হাওর থেকে অজ্ঞাত ব্যক্তির কংকাল উদ্ধার

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads