ads

শুক্রবার , ২১ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মালয়েশিয়ায় ভাল চাকুরির প্রলোভনে সর্বস্ব হারিয়ে মেহেরপুরের রেজাউল এখন পঙ্গু ও মানসিক ভারসাম্যহীন

খবর টি পড়েছেন : ১৭৬
মালয়েশিয়ায় ভাল চাকুরির প্রলোভনে সর্বস্ব হারিয়ে মেহেরপুরের রেজাউল এখন পঙ্গু ও মানসিক ভারসাম্যহীন
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের মালয়েশিয়া প্রবাসী হাসানুজ্জামান একই গ্রামের রেজাউল হক নামের এক ব্যক্তিকে মালেশিয়ায় নিয়ে অজ্ঞান করে তার জমি বিক্রির চুক্তিপত্র করে নিয়েছেন। মালয়েশিয়ায় ভাল চাকুরির ফাঁদে পড়ে রেজাউল হকের ভাগ্যে জুটেছে অমানসিক নির্যাতন ও অপচিকিৎসা। এতে তিনি এখন পঙ্গু ও মানসিক ভারসাম্যহীন। অপরদিকে অপকৌশলে চুক্তি করা জমি জবর দখল নিতে মরিয়া অর্থলোভী হাসানুজ্জামান ও তার পরিবারের সদস্যরা।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আমঝুপি গ্রামের রেজাউল হক ৬ বছর আগে মালয়েশিয়া পাড়ি জমান। কয়েক বছর চাকুরি করার পর দেশে ফেরেন। কিছু দিন পরে তার প্রতিবেশী মালেশিয়া প্রবাসী হাসানুজ্জামান তাকে ভাল চাকুরির প্রস্তাব দেয়। হাসানুজ্জামানের প্রলোভনের ভাল চাকুরির আশায় গত বছরের ২৩ ডিসেম্বর রেজাউল হক আবারো মালেশিয়া যান। কিন্তু মালেশিয়া বিমানবন্দরে পৌছালে রেজাউল হকের পাসপোর্ট ভিসা কেড়ে নিয়ে তাকে জিম্মি করে হাসানুজ্জামান। তাকে একটি কক্ষে বেশ কিছুদিন আটকে রেখে পরিবারের কাছে ১০ লাক্ষ টাকা দাবি করে। টাকা দিতে দেরি হলে রেজাউল হকের উপর অমানসিক নির্যাতন শুরু হয়। চিকিৎসকের কাছে না নিয়ে হাসানুজ্জামান নিজেই বিভিন্ন ওষুধ দিয়ে অসুস্থ রেজাউল হকের চিকিৎসা শুরু করে। এতে রেজাউল হক মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। খবর পেয়ে তাকে বাঁচাতে স্ত্রী বিলকিস আরা নগদ ৫ লাক্ষ টাকা দেন হাসানুজ্জামানের ভাই তারিকের হাতে। এর মধ্যে রেজাউল হক আরো অসুস্থ হয়ে পড়েন। অপচিকিৎসায় রেজাউল পঙ্গুত্ব বরণ করেন। পরিবারের পক্ষ থেকে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হন। দেশে ফেরাতে হলে রেজাউল হকের নামের জমি রেজিস্ট্রি করে দেয়ার প্রস্তাব দেয় হাসানুজ্জামান।
এদিকে রেজাউল হককে জিম্মি করে তার পরিবারের কাছ থেকে আরো টাকা আদায়ের পায়তারা শুরু করে হাসানুজ্জামান। অজ্ঞান অবস্থায় রেজাউল হককে দিয়ে সাদা স্ট্যাম্পে সই করিয়ে নেয় হাসানুজ্জামান। পরবর্তীতে রেজাউল হকের কাছ থেকে ২ দশমিক ২০ একর জমি ক্রয় করা হয়েছে বলে ওই সাদা স্ট্যাম্পে চুক্তিপত্র সম্পন্ন করে।
অসহায় রেজাউল হককে দেশে ফিরিয়ে আনতে ব্যাকুল হয়ে ওঠেন তার পরিবারের লোকজন। কিন্তু হাসানুজ্জামানের বিভিন্ন ফন্দিতে তা ব্যর্থ হয়। এক পর্যায়ে রেজাউল হকের পরিবারের অনুরোধে গত ৩১ আগষ্ট আমঝুপি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দীন চুন্নু মালেশিয়া গিয়ে রেজাউল হককে দেশে ফিরিয়ে আনেন। পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসা দিয়ে সুস্থ্য করার চেষ্টা চলছে। কিন্তু নির্যাতন ও অপচিকিৎসায় রেজাউল এখনো পঙ্গুত্ব নিয়ে হুইল চেয়ারে বসে শুধুই চোখের পানি ফেলছেন। তিনি কথা বলতে পারেন না। দরিদ্র পরিবারের সব কিছু কেড়ে নিয়েও ক্ষান্ত হয়নি হাসানুজ্জামান। এখন সেই স্ট্যাম্পের সূত্র ধরে রেজাউল হকের জমি জবর দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
বিষয়টি জানতে চেয়ে হাসানুজ্জামানের মোবাইলে যোগাযোগ করা হয়। তবে সাংবাদিক পরিচয় দিলে তিনি কোন কথা বলতে রাজি হননি। এদিকে হাসানুজ্জামানের ভাই তারিক বলেছেন রেজাউলকে নিয়ে তার পরিবারের সদস্যরা সাংবদিকদের সঠিক কথা বলেনি ওসব সাজানো নাটক ।
প্রতিকার ও সুবিচার চেয়ে রেজাউল হকের স্ত্রী বিলকিস আরা গত ১৪ অক্টোবর মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। কিন্তু আজো কোন সুরাহা হয়নি। উপরন্ত হাসানুজ্জামান ও তার ভাই তারিকের অব্যাহত হুমকির মুখে দিশেহারা হয়ে পড়েছেন অসহায় রেজাউল হক ও তার পরিবারের সদস্যরা। এমনই অভিযোগ রেজাউল হকের পরিবারের সদস্যদের।
তবে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানালেন মেহেরপুর সদর থানার ওসি শেখ আতিয়ার রহমান।

Shamol Bangla Ads

মেহেরপুর সরকারি কলেজে মাষ্টার্স চালু হওয়ায় আনন্দ র‌্যালি

Shamol Bangla Ads

মেহেরপুর সরকারি কলেজে মাষ্টার্স চালু করা হয়েছে। বিষয় গুলো হল- বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান ও ইসলামের ইতিহাস। এছাড়া অনার্সে অতিরিক্ত আরো দু’টি বিষয় হিসাব বিজ্ঞান ও ম্যানেজমেন্ট চালু হয়েছে। এ জন্য মেহেরপুর সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। এ উপলক্ষে গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় মেহেরপুরে আনন্দ র‌্যালি বের করা হয়।
সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে আনন্দ র‌্যালিটি সরকারি কলেজ চত্বর থেকে বের হয়ে মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অন্যান্যের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান আব্দুল্লাহ আল আমিন, সহযোগি অধ্যাপক আশরাফুল হক, সহকারি অধ্যাপক খেজমত আলী, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, কলেজ ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ, সাধারণ সম্পাদক কুদরুত-ই-খোদা রুবেলসহ কলেজের শ’ শ’ শিক্ষার্থী অংশ নেন।

মেহেরপুরে তারেক জিয়ার ৫০তম জন্ম দিবস পালন

মেহেরপুরে তারেক জিয়ার ৫০তম জন্ম দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুর বিএনপি’র উদ্যোগে জেলা বিএনপি’র শাহাজীপাড়াস্থ কার্যালয়ে আলোচনা সভা শেষে কেক কাটা হয়।
জেলা বিএনপি’র সাবেক সহসভাপতি আনছারুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিএনপি নেতা অ্যাড. মোখলেছুর রহমান স্বপন, আব্দুল হান্নান, আলমগীর হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, বিএনপি নেতা মোস্তাক রাজা, সদর থানা যুবদলের সহসভাপতি তৌফিক এলাহী, রাশিকুল ইসলাম রাশু, বুড়িপোতা ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক, যুবদল নেতা আশরাফুল ইসলাম প্রমুখ। পরে সেখানে কেক কাটা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২০১৮ সালের মধ্যে পদ্মা সেতুতে যান চলবে পরবর্তী সংবাদ বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশীর লাশ বিজিবি’র…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads