উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) : নবীগঞ্জের হাওর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশের কংকাল উদ্ধার করেছে থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামের নিকটের একটি হাওরে স্থানীয় লোকজন বৃহস্পতিবার সকালে লাশের কংকাল দেখতে পান। নিমিষেই ঘটনাটি মুখে মুখে জানাজানি হলে সেখানে উৎসুক জনতার ভীড় জমে। বিষয়টি নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করলে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই লাশের কংকাল উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশের ধারনা লাশটি প্রায় দুই মাস আগের হতে পারে।



















