ঝালকাঠি প্রতিনিধিঃ বাংলাদেশ শিশু একাডেমীর উদ্যোগে ঝালকাঠিতে শুক্রবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে নবান্ন উত্সব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বাঙালির ঐতিহ্যবাহী পিঠার মেলা বসে শিল্পকলা একাডেমী মিলনায়তনে। এতে বিভিন্ন স্বাদ ও হরেক রকমের পিঠার সাথে শিশুদের পরিচয় করিয়ে দেয়া হয়। একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শিশুদের মোরগ লড়াই, বিস্কুট দৌড় ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উত্সব উদ্বোধন করেন শিশু একাডেমীর জেলা সংগঠক নারগীস সুলতানা। শিশু-কিশোরসহ বিভিন্ন বয়স ও শ্রেণী-পেশার মানুষ এ উত্সবে যোগ দেন।
ঝালকাঠিতে খাদ্য অধিকার প্রচারাভিযানের কমিটি গঠন

ঢাকায় অনুষ্ঠেয় দক্ষিণ এশিয়া সম্মেলনকে সামনে রেখে ঝালকাঠিতে শুক্রবার খাদ্য অধিকার প্রচারাভিযানের জেলা কমিটি গঠন করা হয়েছে। ২১ সদস্যের কমিটিতে সূর্যালোক ট্রাস্টের নির্বাহী পরিচালক হেমায়েত উদ্দিন হিমু ও ধানসিড়ি বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইসরাত জাহান সোনালী যুগ্মআহ্বায়ক নির্বাচিত হন। স্টেপস্ টুয়ার্ডস ডেভলপমেন্ট মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠিত এনজিও কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সভায় সমন্বিত সমাজ উন্নয়ন সংস্থা আইসিডিএ এর নির্বাহী পরিচালক আনোয়ার জাহিদ সভাপতিত্ব করেন।
গাঁজা সেবনের দায়ে কাঠালিয়ায় ২ যুবককে ১৫ দিনের জেল
ঝালকাঠির কাঠালিয়া থানা পুলিশের এস আই আবুল কালাম ও এ এস আই হেলাল উদ্দিনের নের্তৃত্বে একদল পুলিশ গোপন সংবাদ পেয়ে উপজেলার মশাবুনিয়া গ্রামের সাইক্লোন সেল্টার এর সামনে থেকে ড্যান্ডি ও গাঁজা সেবনের দায়ে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো মশাবুনিয়া গ্রামের ছোরাপ হাওলাদারের বখাটে পুত্র ফয়সাল (২০) ও উত্তর থালগাছিয়া গ্রামের আব্দুল জলিল মুন্সির ছেলে সজিব মুন্সি (১৮) পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট আবুল বাশার মুহাম্মাদ আমির উদ্দিন ভ্র্যামমান আদালতের মাধ্যমে উভয়কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে তাদেরকে ঝালকাঠি জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে থানার অফিসার ইন-চার্জ শেখ মুনীর উল গিয়াস জানান।
শোক সংবাদ
মো. শাহজাহান হাওলাদার

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বাশঁবুরিয়া গ্রামের সমাজ সেবক মো. শাহজাহান হাওলাদার(৫৯) গতকাল শুক্রবার (২১ নভেম্বর) সকালে ক্যান্সার জনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি………রাজিউন। মৃত্যুকালে তিনি বাবা, স্ত্রী, ৩ পুত্র ও ১ কন্যাসহ বহু আতœীয়স্বজন-গুনগ্রাহী রেখে গেছেন। জানাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।



















