ads

বৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অপরাধী যেই হোক তাকে ক্ষমা করা হবেনা : পুলিশ সুপার

খবর টি পড়েছেন : ১৭৯
অপরাধী যেই হোক তাকে ক্ষমা করা হবেনা : পুলিশ সুপার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের পুলিশ সুপার মেহেদুল করিম বলেছেন অপরাধী যেই হোক তাকে ক্ষমা করা হবে না। তিনি বলেন পুলিশ জনগণ ভাই-ভাই। আপনারা পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন। পুলিশকে ভয় পাওয়ার কিছুই নেই। দালাল নিয়ে থানায় আসার প্রয়োজন নেই। প্রয়োজনে সরাসরি আমার সাথে কথা বলবেন। ১৩ নভেম্বর বৃহস্পতিবার  ঝিনাইগাতী থানা পুলিশের উদ্যাগে আয়োজিত ওপেন ডে হাউজ ও অপরাধ দমনে এক সভায় উপজেলার কাংশা ইউিনিয়নের বাকাকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি ওইসব কথা বলেন। ঝিনাইগাতী থানার ওসি একেএম ফসিহুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহিবুল ইসলাম খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এসএমএ ওয়ারেজ নাঈম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইউসুফ হারুন, কাংশা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ সরকার, কমিউনিটি পুলিশের সভাপতি আনার উল্যাহ, ধানশাইল ইউনিয়নের চেয়ারম্যান সফিকুল ইসলাম, গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান সুলতান আহমেদ খোকা, নলকুড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান ও ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মিঃ নবেশ খকসি প্রমূখ। এ ওপেন ডে হাউজে গারো পাহাড়ের উলফা প্রসঙ্গে নিয়ে কথা হয়। পুলিশ সুপার বলেন অপরাধী যেই হোক তাকে ক্ষমা করা হবে না। তিনি জনগকে আশ্বাস দেন নিরপরাধী কোন মানুষ হয়রানির শিকার না হন। এ সভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি চেয়ারম্যা, মেম্বার, শিক্ষক ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে হুইপ আতিক : শেখ হাসিনার সরকার স্বাস্থ্য… পরবর্তী সংবাদ জামালপুর র‌্যাব -১৪, কোম্পানী-১, কর্তৃক আসামীসহ শিশু উদ্ধার

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads