ads

বৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হুইপ আতিক : শেখ হাসিনার সরকার স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ

খবর টি পড়েছেন : ১৮৭
শেরপুরে হুইপ আতিক : শেখ হাসিনার সরকার স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রির্পোাটার : জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ আতিউর রহমান আতিক এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার মানুষের স্বাস্থ্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। এ জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি ১১ নভেম্বর মঙ্গলবার দুপুরে শেরপুর জেলা সদর হাসপাতালের কনফারেন্সরুমে হাসপাতাল  ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে ওই কথা বলেন।
তিনি বলেন, জেলা সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণের কার্যক্রম হাতে নেয়া হয়েছে। আগামী এক বছরের মধ্যে শেরপুরবাসী ২৫০ শয্যার হাসপাতালের সুবিধা ভোগ করতে পারবে। তিনি জেলা সদর হাসপাতালে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-নার্সদের মানব সেবার মনোভাব নিয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করে বলেন, এখানে অপারেশনসহ প্রায় যেকোন ধরণের চিকিৎসা সেবা দেয়ার সুযোগ থাকলেও গরীব-দুস্থ: মানুষকে প্রাইভেট ক্লিনিকে পাঠানোসহ সার্টিফিকেট বাণিজ্য ছিল নিয়মিত অনিয়ম । এখন সেই অনিয়ম কমে আসলেও শতভাগ নিশ্চিত করতে হবে। এজন্য তিনি দায়িত্বরত চিকিৎসকদের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, এখন থেকে হাসপাতালের কোন রোগী যেন বাইরে না যায় । হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়ে প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধারের বক্তব্যের প্রেক্ষিতে হুইপ আতিক  হাসপাতালে সংশ্লিষ্টদের পান চিবানুর অভ্যাস ত্যাগ করে  পানের বর্জ্য ও পিক মুক্ত পরিবেশ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করে বলেন, হাসপাতালকে পানের দুষনমুক্ত রাখতে  তার আর্থিক আনুকুল্যে অস্থায়ীভাবে একজন কর্মী  নিয়োগ দেয়া হবে। তিনি বর্তমান সিভিল সার্জনের কর্তব্য নিষ্ঠায় হাসপাতাল ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তনে
সন্তোষ প্রকাশ করে বলেন, আমরা স্বাস্থ্যও চিকিৎসাসেবার ক্ষেত্রে পূর্ব দিগন্তে আলোক রশ্মি দেখছি। সামনের দিকে অগ্রসর হচ্ছি । যে কারণে হাসপাতাল ব্যবস্থাপনায় বিভিন্ন খাতে গত চার মাসে (জুলাই- অক্টোম্বর) প্রায় সাড়ে দশ লাখ টাকা সরকারের কোষাগারে জমা হয়েছে।
সভায় সিভিল সার্জন ও জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: মো: আনোয়ার হোসেন হাসপাতালের নানা সমস্যাসহ বিশদ চিত্র তুলে ধরেন। সেই সাথে তিনি সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে হাসপাতাল ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের  সহযোগিতা কামানা করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: হানিফ উদ্দিন, সিনিয়র এএসপি(সার্কেল) মো: শাহজাহান মিয়া, বিএমএ সভাপতি ডা: এম এ বারেক তোতা, প্রেস ক্লাব সভাপতি  রফিকুল ইসলাম আধার, সদস্য এডভোকেট গোলাম কিবরিয়া বুলু, প্রকাশ দত্ত, নাসরিন রহমান, কোহিনুর বেগম বিদ্যুৎ, ডা: কামরুন্নাহার প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কুমিল্ল­ায় ৪২ লাখ গ্রামীণফোনের মধ্যে ইন্টারনেট ব্যবহারকারী ৭… পরবর্তী সংবাদ অপরাধী যেই হোক তাকে ক্ষমা করা হবেনা :…