ads

বৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুর র‌্যাব -১৪, কোম্পানী-১, কর্তৃক আসামীসহ শিশু উদ্ধার

খবর টি পড়েছেন : ২০৩
জামালপুর  র‌্যাব -১৪, কোম্পানী-১, কর্তৃক আসামীসহ  শিশু উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জামালপুর : আসামীসহ ভিকটিম উদ্ধার করেছেন র‌্যাব -১৪।
১৩ নভেম্বর ২০১৪ইং তারিখে  র‌্যাব -১৪, কোম্পানী-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান এর নেতৃত্বে একটি আভিযানিক দল জেলার পলাশ তলা এলাকায়  অভিযান পরিচালনা করে আলিফ হার্ডওয়ার্স এ্যান্ড ইলেকট্রনিক্স এবং বিকাশ এজেন্টের দোকান হতে  লাবনী (৩০)কে গ্রেফতার এবং তার স্বীকারোক্তিতে সদর থানাধীন তিতপল­া গ্রামের সাইতানী পাড়া ঈদগাহ মাঠের দক্ষিণ পাশের রাস্তার উপর হতে  মোঃ আনোয়ার হোসেন(৩৫) ও ভিকটিম বৈশাখী(০৬) কে উদ্ধার করে।
জানাযায়,  ১২ নভেম্বর দুপুর থেকে জেলার সাহপুুর এলাকার কণিকা বেগমের ৬ বছরের মেয়ে বৈশাখী  নিখোজ হয়।  খোজাখুজির একপর্যায়ে  ১৩ নভেম্বর সন্ধ্যা ৭ টায়  কনিকা বেগমের ব্যক্তিগত মোবাইল নম্বর ০১৯৩৩৫০০৯৫১ তে লাবনীর মোবাইল নম্বর ০১৯৮৭৭৮১০৬১ থেকে ফোন করে জানায় “তোমার মেয়ে আমার নিকটে আছে, যদি তোমার মেয়েকে ফেরত পেতে চাও তাহলে ০১৮৫০৬৭০৮৭৮ মোবাইল নম্বরে তাড়াতাড়ি ২,০০,০০০/-(দুই লক্ষ্য) টাকা বিকাশ করে দাও। টাকা না দিলে তোমার মেয়েকে চট্টগ্রামে নিয়ে বিক্রয় করে দেব”। বিষয়টি কণিকা বেগম জামালপুর র‌্যাব -১৪ কে অবহিত করলে তারা দ্রুত অভিযান পরিচালনা করে  লাবনী (৩০) , আনোয়ার হোসেন (৩৫) কে গ্রেফতার ও বৈশাখী কে উদ্ধার করে।  এ বিষয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অপরাধী যেই হোক তাকে ক্ষমা করা হবেনা :… পরবর্তী সংবাদ পাইকগাছায় আ’লীগের প্রতিবাদ সমাবেশ

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads