ads

বুধবার , ২২ অক্টোবর ২০১৪ | ২৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্যামনগরে নদীর চর বনায়নে বাঁধা : প্রশাসনের হস্তক্ষেপ কামনা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২২, ২০১৪ ৭:৫৪ অপরাহ্ণ

Shamnogorএস কে সিরাজ, শ্যামনগর (সাতক্ষীরা) : বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বনায়ন খুবই গুরুত্বপূর্ন। গাছ একই অভিযোজন ও প্রশমনের কাজ করে। সারা পৃথিবীতে মানুষ বৃক্ষরোপনের মাধ্যমে প্রকৃতির ভারসাম্য ধরে রাখার চেষ্টা করছে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সুন্দবন থাকায় আইলার বিভীষিকা ও ক্ষয়-ক্ষতি কম হয়েছিল।
উপকূলীয় শ্যামনগর উপজেলা প্রাকৃতিক দূর্যোগ থেকে বাঁধ রক্ষা ও নদী ভাঙ্গন প্রতিরোধে স্থানীয় জনগন ও সরকারী/বেসরকারী উদ্যোগে ব্যাপকভাবে বনায়ন করা হচ্ছে। প্রাকৃতিক দূর্যোগ থেকে পরিত্রাণ পেতে ও মানুষের সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নে জনগোষ্ঠীর এই অভিযোজন ও প্রশমন প্রচেষ্টাকে সহযোগিতা করছে বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান। শ্যামনগর উপজেলার ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের পানখালী গ্রামের মানুষেরা দীর্ঘ ৪০ বছর ধরে চূনা নদীর চরে বনায়ন করছে স্থানীয়রা। পানখালী জেলে কল্যান সমিতির সভাপতি আব্দুল হাকিম, আব্দুল হক বলেন, উপজেলা সামাজিক বন বিভাগ, ইউনিয়ন পরিষদ, বারসিক ও সিএনআরএস এর সহযোগিতায় আমরা নদীর চরে লক্ষ লক্ষ গাছের বনায়ন করেছি। এ বন আমাদেরকে দূর্যোগ থেকে রক্ষা করার পাশাপাশি জ্বালানী, পুষ্টি ও আর্থিকভাবে লাভবান করছে। এর মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা সহ পরিবেশের ভারসাম্য সুরক্ষায় কাজ করছি। ২০১৪ সালের জুন মাসে পানখালী গ্রামের চুনা নদীর প্রায় ২কিলোমিটার চরে ম্যানগ্রোভ বনায়ন করি। কিন্তু সম্প্রতি, একটি চক্র উক্ত বনায়নকৃত নদীর চরে চিংড়ী ঘের করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। পানখালী গ্রামের সগীর আলী গাজীর দুই ছেলে জনৈক আনিছুর রহমান ও সিরাজুল ইসলাম বনায়নে কাজটি বন্ধ করে দিয়েছে। তারা উক্ত বনায়ন ধ্বংস করে ঘের করার জন্য তৎপর হয়েছে। বিষয়টি স্থানীয়দের মধ্যে ক্ষোভ, হতাশা ও আতংকের সৃষ্টি করছে। প্রাকৃতিক দূর্যোগ থেকে গ্রামের মানুষের জীবন জীবিকা ও বাঁধ রক্ষায় সৃষ্ট বনায়ন রক্ষা ও বনায়নের চলমান কাজকে যাতে শুরু করা যায়, সে বিষয়ে প্রশাসন ও স্থানীয় এলাকার সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেছে গ্রামবাসী।

Need Ads