ads

মঙ্গলবার , ২২ মার্চ ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে পরাজিত মেম্বার প্রার্থীর হামলায় পুলিশসহ আহত ৩০

খবর টি পড়েছেন : ১৬২
নালিতাবাড়ীতে পরাজিত মেম্বার প্রার্থীর হামলায় পুলিশসহ আহত ৩০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:
ভোট গণনার পর লাঠিসোটা নিয়ে পরাজিত মেম্বার সমর্থকদের বাঘবেড় ইউনিয়নের পশ্চিম সন্ন্যাসীরভিটা কেন্দ্রে হামলা।   ছবি : জুবাইদৃল ইসলাম।

ভোট গণনার পর লাঠিসোটা নিয়ে পরাজিত মেম্বার সমর্থকদের বাঘবেড় ইউনিয়নের পশ্চিম সন্ন্যাসীরভিটা কেন্দ্রে হামলা। ছবি : জুবাইদুল ইসলাম।

Shamol Bangla Ads

জুবাইদুল ইসলাম/মইনুল হোসেন প্লাবন : প্রথম ধাপের আওতায় শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়নে ২২ মার্চ মঙ্গলবার বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হলেও ভোটগণনার পর বাঘবেড় ইউনিয়নের পশ্চিম সন্ন্যাসীরভিটা সমাজকল্যাণ অফিস কেন্দ্রে ২ মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলা ও পুলিশের রাবার বুলেট ছোড়ার ঘটনায় অন্তত: ৩০ জন আহত হয়েছে।
জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে বাঘবেড় ইউনিয়নের পশ্চিম সন্ন্যাসীরভিটা সমাজকল্যাণ অফিস কেন্দ্রে ভোটগণনা শেষে মেম্বার প্রার্থী ছামিদুল ইসলাম মধু (মোরগ) ৩ ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার সাথে সাথে প্রতিদ্বন্দ্বি মেম্বার প্রার্থী শাহ আলমের (তালা) সমর্থকরা ওই কেন্দ্রে হামলে পড়ে। তাদের হামলায় বিজয়ী মেম্বার মধুর সমর্থিত অন্তত: ২০ জন আহত হয়। কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ছুড়লে বিজিত প্রার্থী শাহ আলমের পক্ষের অন্তত: ৩ জন আহত হয়। এতে তারা আরও ক্ষিপ্ত হয়ে প্রিজাইডিং অফিসার মতিউর রহমান ও এএসআই হাসানসহ কেন্দ্রের দায়িত্বে থাকা অন্তত: ৭ সদস্যকে মারপিটসহ তাদের অবরুদ্ধ করে রাখে। তাৎক্ষণিকভাবে শ্যামলবাংলা সম্পাদক রফিকুল ইসলাম আধার, ব্যবস্থাপনা সম্পাদক ফারহানা পারভীন মুন্নী ও আলমগীর কিবরিয়া কামরুল, দশকাহনীয়ার বার্তা সম্পাদক মোহাম্মদ জুবায়ের রহমান ও দৈনিক মানবজমিন প্রতিনিধি মোঃ ফরিদুজ্জামানসহ ১০ জন সংবাদকর্মীর একটি টিম তাদের পাশে দাঁড়ায় এবং তারা উচ্ছৃঙ্খল লোকজনকে নিবৃত করার চেষ্টা চালান। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারীশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মোল্লার নেতৃত্বে একাধিক স্ট্রাইকিং ফোর্স ওই কেন্দ্রে পৌছে অবরুদ্ধদের উদ্ধার করে। ওইসময় ঘটনার নায়ক পরাজিত মেম্বার প্রার্থী শাহ আলম কৌশলে সটকে পড়ে।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী মোহাম্মদ আবু সাঈদ মোল্লা জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ঘটনার বিষয়ে কেন্দ্র কর্তৃপক্ষের তরফ থেকে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীর ১২ ইউনিয়নে শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন : চলছে… পরবর্তী সংবাদ ব্রাসেলসে সিরিজ বোমা হামলা : নিহতের সংখ্যা বেড়ে…

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads