ads

বুধবার , ২২ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মাসব্যাপি ইঁদুর নিধন অভিযান উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৬৬
শেরপুরে মাসব্যাপি ইঁদুর নিধন অভিযান উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Sherpur Pic-1স্টাফ রিপোর্টার : শেরপুরে মাসব্যাপি ইঁদুর নিধন অভিযান শুরু হয়েছে। ২২ অক্টোবর বুধবার খামারবাড়ী মিলনায়তনে ওই অভিযানের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. হায়দার আলী। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. আব্দুস সালাম, ভারপ্রাপ্ত ইউএনও জহুরা বেগম, অতিরিক্ত প্রশিক্ষণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা প্রমুখ বক্তব্য রাখেন। এতে মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন আইসিএম ক্লাবের সদস্য ৮০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে পানিতে চুবিয়ে একটি ইঁদুরের মৃত্যুদন্ড কার্যকর করার মধ্য দিয়ে মাসব্যাপী ইঁদুর নিধন অভিযানের সূচনা করা হয়। এসময় তথ্য উপস্থাপন করে বলা হয়, প্রতিবছর প্রায় ১৫ লক্ষ টন খাদ্যশস্য ইঁদুর খায় বা নষ্ট করে। ইঁদুর প্লেগ, জন্ডিস, আমাশয়, টাইফয়েড, চর্মরোগ, কৃমি সহ ৩৩ প্রকার রোগের বাহক ও বিস্তারকারী। তাই সমন্বিতভাবে ইঁদুর নিধন অভিযানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।ইঁদুরের হাত থেকে ফসল রক্ষার জন্যই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রতিবছরের মতো এবারও মাসব্যাপী (২৩ অক্টোবর-২২ নভেম্বর) ইঁদুর নিধন অভিযান শুরু করেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাজারহাটে মাঠ দিবস অনুষ্ঠিত পরবর্তী সংবাদ মুন্সীগঞ্জে ট্রাকচাপায় শিশুসহ ৪ জনের মৃত্যু

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads