মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ট্রাক উল্টে অটোরিকশার উপর পড়ে শিশুসহ ৪ জন নিহত হয়েছে। ২২ অক্টোবর বুধবার দুপুরে উপজেলার জামালদি বাসস্ট্যান্ডে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক ওই দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।নিহতের মধ্যে দুই শিশু ও দুই নারী রয়েছে। তবে তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় জানা যায় নি। আহতদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভবের চর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, বুধবার দুপুরে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে থেমে থাকা অটোরিকশার উপরে পড়ে। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয় এবং ২ জন আহত হয়। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়।



















