ads

বুধবার , ২২ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজারহাটে মাঠ দিবস অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৮৩
রাজারহাটে মাঠ দিবস অনুষ্ঠিত
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

Rajarhat Pic-22-10-14-2রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে গতকাল আগাম জাতের উন্নত ফলনশীল অ্যারাইজ ধানী গোল্ড হাইব্রিড জাতের ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। চাকিরপশার ইউপি’র বাজেমুজরাই এলাকার কৃষক ধীরেন্দ্র নাথ বর্ম্মনের জমির মাঠ দিবস ও ধান কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-রাজারহাট উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ষষ্টী চন্দ্র রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার, অ্যারাইজ’র স্থানীয় প্রতিনিধি কাজী শামছুর রহমান, স্থানীয় পরিবেশক (ডিলার) মো. শফিকুল ইসলাম, ইউপি সদস্য মো. মোসলেম উদ্দিন, নারায়ণ চন্দ্র রায়, প্রেসক্লাব যুগ্ম সা. সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ। অ্যারাইজ’র ধানী গোল্ড চাষী ধীরেন্দ্র নাথ বর্ম্মন বলেন, ১ কেজির একটি প্যাকেট বীজ সংগ্রহ করে ৩০ শতাংশ জমিতে এবারই প্রথম চাষ করেছি, ফলন বেশ ভালো হয়েছে। আশা করছি প্রতি একরে ৭০ মন ফলন হবে। এখন ওই জমিতে সরিষার চাষ করার সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে রাজারহাট উপজেলা কৃষি অফিসার ষষ্টী চন্দ্র রায় বলেন, আগাম জাতের এসব হাইব্রিড ধান চাষ করে এখানকার কৃষকরা বেশ লাভবান হচ্ছেন। এখন ওই জমিগুলোতে রবি শস্যের চাষ করা যাবে।

Shamol Bangla Ads

রাজারহাটে মাদক বিক্রির স্পটে হানা : গাঁজার গাছ উদ্ধার
দোকান সিলগালা

কুড়িগ্রামের রাজারহাটে থানা পুলিশ ও জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের যৌথ অভিযানে গতকাল আব্দুল মান্নান (৪২) নামের এক ফেন্সিডিল বিক্রেতাকে আটক করার পর মাদক না পাওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে এবং থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে মাদক দ্রব্য আইনে পৃথক দু’টি মামলা রুজু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কুড়িগ্রাম মাদক দ্রব্য অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে সঙ্গে নিয়ে উপজেলা সদরের ফুলবাড়ী উপোনচৌকি এলাকার ফেন্সিডিল বিক্রেতা আব্দুল মান্নানকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয় ভ্রাম্যমান আদালত। এ দিকে সূর্যের হাসি ক্লিনিক সংলগ্ন এলাকায় মাদক বিক্রি করার অভিযোগ এনে ওই এলাকার বাসিন্দা পানি-সিগারেট বিক্রির দোকানী আলফা (৫০) এর দোকান সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। অপরদিকে চাকিরপশার ইউপি’র বাজেমুজরাই এলাকার গাঁজা ব্যবসায়ী মৃত কৈলাশ চন্দ্রের পুত্র অরবিন্দু (৫০) এর বাড়িতে এস আই উত্তম কুমারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা এবং সদর ইউপি’র দুধখাওয়া এলাকায় সুপারীর বাগানে গাঁজার গাছ থাকার অভিযোগ এনে সম্রাট মন্ডল (৪২) নামের এক যুবককে কুড়িগ্রাম মাদকদ্রব্য অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত গাঁজার গাছসহ তাকে আটক করে। এ ঘটনায় মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয়ে রাজারহাট থানায় মাদক দ্রব্য আইনে পৃথক দু’টি মামলা রুজু করেছে। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রশিদ বলেন, রাজারহাট উপজেলাকে মাদকমুক্ত করতে যা যা করার প্রয়োজন পুলিশ তাই করবে এবং অভিযান অব্যাহত থাকবে। #

Shamol Bangla Ads

রাজারহাটে নিসচা’র র‌্যালি ও আলোচনা সভা

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জাতীয সড়ক দিবস উপলক্ষে গতকাল কুড়িগ্রামের রাজারহাট উপজেলা শাখা নিসচা’র উদ্যোগে র‌্যালি মানবন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টায় রাজারহাট সোনালী ব্যাংক চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে উপজেলা নিসচা’র সভাপতি প্রভাসক জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন-রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কবি ও লেখক মো. আব্দুর রশিদ। নিসচা’র সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন-প্রেসক্লাব সভাপতি ও নিসচা’র সহ-সভাপতি সহ. অধ্যাপক সাজেদুর রহমান মন্ডল চাঁদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. কফিল উদ্দিন, নিসচা’র সা. সম্পাদক মো. বেনজির আহমেদ, কুড়িগ্রাম রুরাল ডেভলপমেন্ট সেন্টারের পরিচালক বিউটি রাণী চৌধুরী প্রমূখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কিশোরগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত পরবর্তী সংবাদ শেরপুরে মাসব্যাপি ইঁদুর নিধন অভিযান উদ্বোধন

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads