ads

বুধবার , ২২ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কিশোরগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

খবর টি পড়েছেন : ১৮০
কিশোরগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

SAM_0027শামসুল আলম শাহীন, কিশোরগঞ্জ : “সবাই মিলে ঐক্য করি, সড়ক দুর্ঘটনা মুক্ত বাংলাদেশ গড়ি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে ২২ অক্টোবর বুধবার সকালে নিরাপদ সড়ক চাই জেলা শাখার উদ্যোগে ইসলামিয়া সুপার মার্কেটের সামনে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে কিশোরগঞ্জ কেন্দ্রিয় শহীদ মিনারে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো: মতিউর রহমান ভুইয়ার সভাপতিত্বে সমাবেশের শুরুতেই নাটোরের বড়াইগ্রামের ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৩৫ জনের রুহের মাগফেরাত কামনা ও ১ মিনিট নিরবতা পালনের মধ্যদিয়ে সমাবেশ শুরু হয়। শুরুতেই প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আয়ূব আলী খান। এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক লিমিটেড কিশোরগঞ্জ শাখার, ব্যবস্থাপক ফিরোজ উদ্দিন ভূইয়া, করিমগঞ্জ সমিতির সভাপতি জনাব আবুল বাশার নিসচা সাধারন সম্পাদক মো: রফিকুল ইসলাম রফিক, বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান আসাদ, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি শামসুল শাহীন, দৈনিক স্বাধীনমত পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল হক সাদী প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক ও বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্যবৃন্দসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দামুড়হুদায় যুবককে গুলি করে হত্যা পরবর্তী সংবাদ রাজারহাটে মাঠ দিবস অনুষ্ঠিত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads