ads

বুধবার , ২২ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দামুড়হুদায় যুবককে গুলি করে হত্যা

খবর টি পড়েছেন : ১৮১
দামুড়হুদায় যুবককে গুলি করে হত্যা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার চারুলিয়ায় অজ্ঞাতনামা যুবক (৩৪) কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে কানাইবাবুর আমবাগানে এ ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা অজ্ঞাত নামা যুবককে অন্য কোনো স্থান থেকে ধরে নিয়ে এসে উপজেলার চারুলিয়া কানাইবাবুর আমবাগানে গুলি করে হত্যা করে ফেলে রেখে যায়। বুধবার সকাল ৭ টার দিকে কৃষকরা মাঠে যাওয়ার সময় যুবকের গুলি করা লাশ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠান। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোনো পরিচয় পাওয়া যায় নি।
চারুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ জনাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকান্ডের কারণ জানা যায় নি। তিনি আরও জানান, অজ্ঞাত যুবকের পরনে চেক শার্ট, কালো প্যান্ট ও কালো স্যান্ডেল রয়েছে।

জীবননগরে মদ সহ আটক ১

Shamol Bangla Ads

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কুসুমপুর সীমান্ত থেকে ২৪ বোতল ভারতীয় উন্নতমানের মদ সহ তোফাজ্জেল মন্ডল (৪৮) কে আটক করেছে বিজিবি। আটককৃত তোফাজ্জেল মন্ডল ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার স্বরুপপুর গ্রামের আক্কাচ আলীর ছেলে। মঙ্গলবার দিবাগত রাত ৪ টার দিকে তাকে আটক করা হয়।
চুয়াডাঙ্গাস্থ-৬ বিজিবি‘র অধিনায়ক লে.কর্ণেল এস.এম.মনিরুজ্জামান জানান, মঙ্গলবার দিবাগত রাতে কুসুমপুর ক্যাম্পের নায়েক সুবেদার তোফাজ্জেল হোসেন সঙ্গীয় ফোর্স সহ সীমান্তের ৬১/২০ আর পিলারের কাছে টহল দেওয়ার সময় ২ জন চোরাচালানীকে ধাওয়া করে তোফাজ্জেল মন্ডলকে আটক করে। তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ২৪ বোতল মদ উদ্ধার করে। অন্যজন পালিয়ে যায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দৌলতপুরে র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ ২সন্ত্রাসী আটক পরবর্তী সংবাদ কিশোরগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads