শ্যামলবাংলা বিনোদন : সংগীতশিল্পী ও সংগীত পরিচালক শফিক তুহিন এবার প্রথমবারের মত উপস্থাপক হিসেবে হাজির হতে যাচ্ছেন টিভি পর্দায়। তিনি এনটিভির সংগীতানুষ্ঠান ‘ক্লোজআপ ফ্রেশ টিউন’ নামে অনুষ্ঠানটির একটি পর্ব উপস্থাপনা করেছেন। কবি আলফ্রেড খোকনের প্রযোজনায় অনুষ্ঠানটি ২৩ অক্টোবর রাত ১১টায় এনটিভিতে প্রচার হবে।
প্রথমবারের মত উপস্থপনা করতে যাওয়া শফিক তুহিন নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘আমি তো উপস্থাপক নই। কিন্তু যেহেতু অনুষ্ঠানটি সংগীত বিষয়ক তাই কাজটি করেছি। অনুষ্ঠানটি সবার ভালো লাগবে আশা রাখছি।’ এ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন ক্লোজআপ ওয়ান তারকা লায়লা ও সোহাগ। অনুষ্ঠানে শফিক তুহিন আলাপচারিতার মাঝে একটি গানও গাইবেন।




