ads

মঙ্গলবার , ৪ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রোজার ঈদে একসঙ্গে ৩ নায়কের ‘লড়াই’

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৪, ২০২৫ ২:০২ অপরাহ্ণ

আসছে ঈদুল ফিতরে একসঙ্গে ‘লড়াই’তে নামছেন ঢাকাই সিনেমার তিন নায়ক শাকিব খান, আফরান নিশো ও সিয়াম। রোজার ঈদে শাকিব খানকে দেখা যাবে ‘বরবাদ’ সিনেমায়। শাকিবের সঙ্গে নিজের দ্বিতীয় সিনেমা ‘দাগি’ নিয়ে আসছেন আফরান নিশো। আরও সিয়াম আহমেদ ‘জংলি’ দিয়ে সবাইকে চমকে দিতে প্রস্তুত।

Shamol Bangla Ads

শাকিব খানের ‘বরবাদ’
সবশেষ ঈদে মুক্তি পাওয়া ‘তুফান’-এর মতো এবারও অ্যাকশন নিয়ে ফিরছেন শাকিব। সম্প্রতি টিজার প্রকাশের মধ্য দিয়ে শুরু হয়েছে সিনেমার আনুষ্ঠানিক প্রচার। শুটিং শুরুর সময় থেকেই নির্মাতা হৃদয় জানিয়েছিলেন, বরবাদ সিনেমায় দেখা যাবে ভায়োলেন্স। টিজারে সেই আভাসটাই দিলেন নির্মাতা। শাকিব খান অভিনীত চরিত্রটি গ্যাংস্টার বাবার বখে যাওয়া সন্তান। টিজারে দেখা যায় সে ড্রাগ নিচ্ছে, তার বিরুদ্ধে আছে ধর্ষণের অভিযোগ, একের পর এক হত্যা করছে শত্রুপক্ষের লোকজনকে। রক্ত ছিটকে এসে লাগছে তার চোখমুখে। ভালোবাসার মানুষ নিতুকে পাওয়ার জন্য দুনিয়া বরবাদ করতেও রাজি সে। নিতু চরিত্রে অভিনয় করেছেন ইধিকা পাল। বরবাদে শাকিবের প্রতিদ্বন্দ্বী টালিউড অভিনেতা যীশু সেনগুপ্ত। তাঁকে দেখা যাবে পুলিশ কর্মকর্তার চরিত্রে। এতে আরও আছেন শহীদু্জ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ।

আফরান নিশো অভিনীত ‘দাগি’
শাকিব ও সিয়ামের তুলনায় প্রচারে পিছিয়ে আছেন নিশো। এখনো সিনেমার কোনো ঝলক দেখা যায়নি। কয়েক দিন আগেই শেষ হয়েছে শুটিং। তবে এ নিয়ে চিন্তিত নন প্রযোজক শাহরিয়ার শাকিল। তাঁর মতে, সবাই মিলে একটি ভালো সিনেমা নির্মাণের চেষ্টা করছেন। হলে দর্শক নিরাশ হবেন না। দাগি পরিচালনা করেছেন শিহাব শাহীন। এতে আরও অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ।

Shamol Bangla Ads

সিয়াম অভিনীত ‘জংলি’
জংলি দিয়ে প্রায় দুই বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিয়ামের সিনেমা। সবশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল অন্তর্জাল। জংলি হয়ে সবাইকে চমকে দিতে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি সিয়াম। চরিত্রটি বিশ্বাসযোগ্য করে তুলতে প্রায় সাত মাস চুল-দাড়ি কাটেননি। শুটিংয়ের পুরোটা সময় চরিত্রের মাঝেই যাপন করেছেন সিয়াম। এতে আরও অভিনয় করেছেন শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি প্রমুখ। পোস্টার, গান, প্রি-টিজ দেখে ধারণা করা যায়, সিয়াম ও দীঘির মধ্যে থাকে প্রেমের সম্পর্ক। প্রেমিকার সঙ্গে ঘটে যাওয়া কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে বদলে যায় সিয়ামের জীবন। হয়ে ওঠে জংলি। সে সময় তার জীবনে আগমন হয় বুবলীর।

এই ৩ নায়কের সিনেমার বাইরে মুক্তি পাচ্ছে সজল-ফারিয়া অভিনীত ‘জ্বিন থ্রি’। এ ছাড়া ‘পিনিক’, ‘এশা মার্ডার’, ‘আতরবিবি লেন’সহ বেশ কয়েকটি সিনেমা ঈদে মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!