মোঃ জাফর উল্লাহ, কলমাকান্দা (নেত্রকোণা) : নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলা প্রশাসন ও এনজিওদের যৌথ উদ্যোগে বিশ্ব খাদ্য দিবস পালন করেছে। এ উপলক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান ফখরুল ইসলাম ফিরোজ এর নেতৃত্বে সরকারী বে-সরকারী দপ্তরের কর্মকর্তা, এনজিও বারশিক, পারি ডেভেলপমেন্ট, ট্রাষ্ট ও ডিএসকে কর্মকর্তা কর্মচারীরা বিশাল র্যালী উপজেলা সদর রাস্তা প্রদক্ষিন করে। মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসার নাসিমা খানমের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ ফখরুল ইসলাম ফিরোজ ও কৃষি অফিসার বিজয়কৃষ্ণ বিশ্বাস প্রমুখ।




