ads

মঙ্গলবার , ১৪ অক্টোবর ২০১৪ | ২৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় বিজিবি‘র অভিযানে সোয়া ২১ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১৪, ২০১৪ ৩:০৫ অপরাহ্ণ
কুমিল্লায় বিজিবি‘র অভিযানে সোয়া ২১ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ

কুমিল্লা প্রতিনিধি : নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৩ অক্টোবর বিকাল পৌনে ৭টায় ল্যান্স নায়েক মোঃ মশিউর রহমান এর নেতৃত্বে চৌদ্দগ্রাম উপজেলার রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে ১শ’ ২৬ টি ভারতীয় শাড়ী আটক করেছে বিজিবি-১০। এছাড়া অন্য আরেকটি অভিযানে একইদিন বিকাল সাড়ে ৩টায় নায়েব সুবেদার মোঃ সুরুজ আলীর নেতৃত্বে বৌয়ারা বাজার আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ডাবর আমলা তৈল ২শ’ ৩৬টি, কিটকাট চকলেট ৫শ’ ৯৪ প্যাকেট, সেন্টার ফ্রেস ১ হাজার ৪শ’ ১৬টি এবং বেটনোভেট ক্রীম ২ হাজার ৯শ’ ৫০টি আটক করেছে। এছাড়াও অন্যান্য এলাকায় একাধিক অভিযান চালিয়ে ভারতীয় হুইস্কি ১শ’ ৬ বোতল, বিয়ার ১৩ বোতল, হরলিক্স ৪০টি, বিস্কুট ১শ’ ৪৮ প্যাকেট, পার্ক চকলেট ১ হাজার ৩শ’ ৪৭টি, চিপস্্ ১শ’ প্যাকেট, ল্যাকটোজেন দুধ ১১প্যাকেট, পন্ডস্্ পাউডার ২২টি, তেঁতুল আচার ৭২টি, মিনি স্যাম্পু ৬০টি, ইপ্রাভেন্ট সলিউশন ২শ’ ১৮টি, ইয়ার ড্রপ ৪শ’ ৩০টি, বেনোসিড ট্যাবলেট ৯ হাজার টি, ইভিয়ন ট্যাবলেট ২ হাজার ৬শ’টি, সাফি সিরাপ ৪০টি বেনাড্রাইডল কফ সিরাপ ১শ’ ৯০টি মোটর সাইকেল ১টি এবং পরিত্যক্ত অবস্থঅয় বাই সাইকেল ৪টি আটক করেছে।

Shamol Bangla Ads

১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, কুমিল্লা’র অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আতাউল্লাহ জামী এ প্রতিনিধিকে মুঠো ফোনে জানান- বিজিবি’র সদস্যরা কুমিল্লা সীমান্তবর্তী এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ অন্যান্য মালামাল আটক করেছে। আটককৃত মাদকদ্রব্য এবং মালামালের আনুমানিক মূল্য ২১ লাখ ২০ হাজার ১শ’ ৭০ টাকা। আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অন্যান্য মালামাল কাস্টম্্স অফিসে জমা করা হয়েছে।

Need Ads