ads

শনিবার , ১২ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গণজাগরণ মঞ্চের মুখপাত্র থেকে ইমরানকে অব্যাহতি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১২, ২০১৪ ৮:০২ অপরাহ্ণ

ফাইল ছবি

ফাইল ছবি

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : চলমান বিতর্কের মাঝে গণজাগরণ মঞ্চের মুখপাত্রের পদ থেকে ডা. ইমরান এইচ সরকারকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ১২ এপ্রিল শনিবার দুপুরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘গণজাগরণ মঞ্চের কর্মী ও সংগঠকবৃন্দ’ এর ব্যানারে এক সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দেন কামাল পাশা চৌধুরী নামের একজন। এর একদিন আগে শুক্রবার বিকেলে শাহবাগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে সংবাদ সম্মেলন করে মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা করেছিলেন ডা. ইমরান।
শনিবার দুপুরের সংবাদ সম্মেলনে বলা হয়, ইমরানকে সিদ্ধান্ত জানানোর জন্য গণজাগরণ মঞ্চের মুখপাত্র বানানো হলেও তিনি ‘অগণতান্ত্রিক ও অনৈতিকভাবে’বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আর এর মাধ্যমে ‘বিতর্কিত’ হয়েছে মঞ্চের বিভিন্ন কর্মকাণ্ড। কামাল পাশা চৌধুরী জানান, ৫ সদস্য বিশিষ্ট ‘মুখপাত্র প্যানেল’ গঠন করে সেখান থেকে মুখপাত্র নির্বাচন করা হবে। আগামী ১৯ এপ্রিল প্যানেলের নাম ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলেনে কামাল পাশা চৌধুরী নিজেকে গণজাগরণ মঞ্চের একজন সংগঠক হিসেবে দাবি করেন। তবে তিনি আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত। মুখপাত্রকে অব্যাহতি দেওয়ার এখতিয়ার বা অধিকার কোথা থেকে পেলেন – এমন প্রশ্নের জবাবে কামাল পাশা চৌধুরী বলেন, ‘আমরা বানিয়েছি, আমরা অব্যাহতি দেব। এটাইতো হওয়ার কথা।’
সংবাদ সম্মেলনে গণজাগরণ মঞ্চের বাইরে গিয়ে আলাদা কর্মসূচি পালনকারী ‘গৌরব ৭১’ নামক সংগঠনের সভাপতি আজাদ আবুল কালাম, সাধারণ সম্পাদক এফএম শাহীন, মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!