ads

বুধবার , ১ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গফরগাঁওয়ে চাঁদা দাবিতে খেয়াঘাট বন্ধ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১, ২০১৪ ১২:০৫ অপরাহ্ণ
গফরগাঁওয়ে চাঁদা দাবিতে খেয়াঘাট বন্ধ

আজহারুল হক, গফরগাঁও: ময়মনসিংহের গফরগাঁওয়ে টাঙ্গাব ইউনিয়নের ডাকবাংলো-টোকরান বাজার খেয়াঘাট চাঁদার দাবিতে বন্ধ রয়েছে। এ নিয়ে গত সোমবার রাতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার টাঙ্গাব ইউনিয়নে শীতলক্ষ্যা নদীর উপর ডাকবাংলো-টোকরান বাজার খেয়াঘাটটি নিয়ন্ত্রণ করেন টাঙ্গাব গ্রামের ইউসুফ মিয়া। এ খেয়াঘাট দিয়ে গফরগাঁওয়ের টাঙ্গাব, দত্তের বাজার, নিগুয়ারী ও পাইথল ইউনিয়নের লোকজন পার্শ্ববর্তী কাপাসিয়া উপজেলার টোকরান বাজার ও শ্রীপুর উপজেলার বরমী বাজারে যাতায়াত করেন। জানা যায়, টোকরান বাজারের ব্যবসায়ী নেতা বাবুল ও তার সঙ্গীরা গত কয়েকদিন ধরে খেয়াঘাট ইজারাদার ইউসুফ মিয়ার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকার করায় এ ঘাটে খেয়া পারাপার বন্ধ হয়ে যায়। ফলে দুই এলাকার লোকজনের চলাচলে বিঘœ ঘটে। এ নিয়ে গত সোমবার রাতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী। খেয়াঘাটের ইজারাদার ইউসুফ মিয়া জানান, টোকরান বাজার কমিটির সাধারণ সম্পাদক বাবুল মিয়া দুই লাখ টাকা চাঁদা দাবী করেন। টাকা দিতে অস্বীকার করায় নৌকা চলাচল বন্ধ করে দেন। টোকরান বাজার কমিটির সাধারণ সম্পাদক বাবুল মিয়ার মোবাইলে বক্তব্য চাইলে তিনি ভুল নাম্বার বলে ফোন কেটে দেন।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি সমাধান করতে উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসার ব্যবস্থা করছি। আশা করি শিগগির সমস্যার সমাধান হবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads