কিশোরগঞ্জ প্রতিনিধি : মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাহিদুর রহমান বলেছেন, মানবতাবিরোধী অপরাধের অনেকগুলো মামলা আপিল বিভাগে শুনানীর অপেক্ষায় আছে। এরইমধ্যে কাদের মোল্লার বিচারের রায় কার্যকর ও শেষ হয়েছে। তেমনিভাবে ট্রায়াল আদালতে যে মামলাগুলো আছে, তারই ধারাবাহিকতায় আমরা কিশোরগঞ্জসহ সারা দেশে যে সমস্ত অপরাধী রয়েছে, তাদের বিচারের জন্য তদন্ত কাজ চলছে। সেই তদন্তের অংশ হিসেবে কিশোরগঞ্জের মামলাটিও তদন্ত করতে এসেছি।

তিনি ৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আয়লা গ্রামে একটি মামলার তদন্তে এসে এ কথাগুলো বলেন। তিনি আরো বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় যারা নিহত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা অবশ্যই এ দেশের মাটিতে বিচার পাবেন এবং তাদের বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে। এ সময় এ মামলার তদন্তকারী কর্মকর্তা আতাউর রহমানসহ ট্রাইব্যুনালের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধের সময় আয়লা গ্রামের নিহত কৃষক মিয়া হোসেন হত্যার ঘটনায় ২০১০ সনের ২ মে নিহতের ছেলে গোলাপ মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত করা হয় করিমগঞ্জের মধ্যপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক মুন্সীর ছেলে তৎকালীন রাজাকার বাহিনীর গ্রুপ কমা-ার নাসির উদ্দিনকে।
তদন্তের সময় তারা ঘটনার প্রত্যক্ষদর্শীসহ অনেকের সাক্ষ্য গ্রহণ ও ঘটনাস্থল পরিদর্শন করেন।
হোসেনপুরে কুখ্যাত ডাকাত গ্রেফতার

হোসেনপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কুখ্যাত ডাকাত হোসেন আলীকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উপজেলার চরহাজিপুর গ্রামের সুরুজ আলীর বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে তাকে গ্রেফতার করা হয়েছে। হোসেনপুর থানার ওসি মো:নান্নু মোল¬া জানান, তার নামে থানায় অস্ত্র মামলাসহ একাধিক মামলা রায়েছে। পুলিশ তাকে কিশোরগঞ্জ কোর্টে প্রেরন করেছে।
কিশোরগঞ্জে ৭০ কেজি বেড় জাল উদ্ধার
কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের কালিয়ারকান্দা গ্রাম থেকে ৭০ কেজি বেড় জাল উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের কালিয়ারকান্দা প্রাইমারী স্কুলের সামনে লুটেরা চক্রের সদস্যরা বেড় জাল বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর মডেল থানার এএসআই ফরহাদের নেতৃত্বে একটি পুলিশ দল অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এ চক্রটি প্রায় ৭০ কেজি ওজনের ২টি বেড় জাল রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ বেড় জালগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এলাকাবাসীর একাধিক সূত্রে জানা যায়, এ লুটেরা চক্রটি বেশ কিছুদিন যাবৎ অসহায় মাঝিদের নৌকা, মাছ ও জাল ছিনিয়ে নিয়ে জিম্মি করে তাদের কাছ থেকে টাকা পয়সা আদায় করে থাকে। এতে মাঝিরা টাকা পয়সা দিতে অপারগতা প্রকাশ করলে লুটেরা চক্রটি এসব জাল, নৌকা, মাছ অন্যত্র বিক্রি করে দেয়।
এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানার এএসআই ফরহাদের সাথে কথা হলে তিনি জানান, এ চক্রটি বেশ কিছুদিন যাবৎ নিরীহ মাঝিদের কাছ থেকে টাকা পয়সা আদায় ও তাদের মালামাল ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। তাদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।



















