ads

রবিবার , ১৫ জুন ২০২৫ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অনুদানের টাকা ফেরত দিলেন শাকিব খান

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৫, ২০২৫ ১:৩৯ অপরাহ্ণ

‘মায়া’ সিনেমার জন্য ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান হিসেবে ৬৫ লাখ টাকা পেয়েছিলেন ঢাকাই সিনেমার তারকা নায়ক শাকিব খান। তবে তিন বছর পেরিয়ে গেলেও ব্যক্তিগত কারণে তিনি সিনেমার কাজ শুরু করতে পারেননি। এ নিয়ে সমালোচনার মুখে পড়েন এই অভিনেতা।

Shamol Bangla Ads

অবশেষে তিনি অনুদানের পুরো টাকা সরকারকে ফেরত দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
তিনি বলেন, ‘নায়ক শাকিব খান সিনেমা বানানো জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে অনুদান পেয়েছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে সিনেমার কাজ শুরু করতে পারেননি তিনি। গত ১২ মে তাঁকে একটি চিঠি পাঠানো হয়। যুক্তিসংগত কারণ দেখিয়ে সময় বাড়ানো যায়। শাকিব কোনো আবেদন করেননি। তিনি নিজ উদ্যোগেই টাকা ফেরত দিয়েছেন।’

সচিব আরও জানান, যেসব প্রযোজক নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সিনেমার কাজ শেষ করতে পারেননি তাদের কাছে বারবার চিঠি পাঠানো হচ্ছে এবং কেউ কেউ টাকা ফেরতও দিয়েছেন। যারা এখনও ফেরত দেননি, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Shamol Bangla Ads

‘মায়া’ সিনেমাটি পরিচালনার কথা ছিল হিমেল আশরাফের। ২০২২ সালে অনুদানের প্রথম কিস্তির টাকা উত্তোলনের পর সিনেমাটি আর সামনে বাড়েনি।

Need Ads
error: কপি হবে না!