ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়া উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোঃ শামসুল হক মৃধার কবর রবিবার বিকেলে জিয়ারত করলেন ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ শাখাওয়াত হোসেন, জেলা পুলিশ সুপার মোঃ মজিদ আলী, কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দিন, উপজেলা প্যানেল চেয়ারম্যান (ভাইস চেয়ারম্যান) মোঃ এমাদুল হক মনির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মহিউদ্দিন তালুকদার (মনির) উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান উজির সিকদার মরহুম মোঃ শামসুল হক মৃধার মেয়ে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সংগঠনিক সম্পাদক কেশোয়ারা সুলতানা (সালমা)সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত শুক্রবার বিকেল ৪টায় কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে তার নামাজই জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। কবর জিয়ারত শেষে মরহুমের পরিবারের লোক জনের সাথে কথা বলেন।



















