এম.আবদুল্লাহ আনসারী.পেকুয়া (কক্সবাজার) : কক্সবাজারের পেকুয়া থানা পুলিশের হাতে মালেশিয়াগামী ২১ ব্যাক্তি আটক হয়েছে। উপজেলার কুতুবদিয়া চ্যানেল হয়ে মগনামা লঞ্চঘাট এলাকায় অবস্থানকালে পেকুয়া থানার অফিসার ইনচার্জ আবদুর রকিব, এস.আই্.আবদুল মতিন, এ.এস.আই.হাফেজ অভিযান চালিয়ে ২১সেপ্টম্বর সকাল সাড়ে ৭টার দিকে তাদের আটক করে। আটক ব্যাক্তিরা হলো আলকদ্বীপ টাঙ্গাইলের আবদুল আলিম(২২) পিতা মুনির উদ্দিন বেপারী, শহীদ ম-লের ছেলে শামীম ম-ল(২২) , বেলকচি সিরাজগঞ্জের মুনিরুল ইসলামের ছেলে মুনাউল্লাহ(২২), দুলালের ছেলে ইব্রাহিম(২২) মুনিরুল ইসলাম(২০) পিতা আপন প্রমানিক, মো.হোছাইনের ছেলে জুয়েল(২০) , উল্লাপাড়ার মোতালেবের ছেলে বিল্লাল(১৮), নজরুল প্রমানিকের ছেলে মাজেদুল(১৮), হাড়িভাঙ্গার উল্লাপাড়ার, মৃত ফজলুল হক প্রমানিকের ছেলে মামুন রানা(২০), চরইসলামপুর বিজয় নগর বি.বাড়িয়ার, সুমন(২০),পিতা চানমিয়া মেম্বার আলামিন(২০) পিতা তাজুল ইসলাম, নরসিংদীর কালাচান্দার দুলালের ছেলে মোমেন(১৮), আবদুল বাতেনের ছেলে কাউছার(১৫), আবু হান্নানের ছেলে আবুতালেব(১৮), নরসিংদীর ঘোড়াদ্বীপের জহিরুল হকের ছেলে আযাদ(৩২), আবুতাহের মোল্লার ছেলে কামাল(৩০), শ্রীনগরের চানমিয়ার ছেলে আবদুল(৩৫), কালাকান্দার হাবিজউদ্দিনের ছেলে জামান(২০), আলতাফ হোসেনের ছেলে হৃদয় মিয়া(১৮), বাদারপুরের আবদুল বাতেনের ছেলে বিল্লাল(২৫), গাজীপুরের আশুলিয়ার শরিফতউল্লাহর ছেলে মো.রাসেল(২০)। আটক ব্যাক্তিদের সাথে কথা বলে জানাগেছে, তাদের মালেশিয়া নিয়ে যাওয়ার কথা বলে চট্টগ্রাম শাহ আমানত সেতু থেকে ট্রলারে করে এখানে নামিয়ে দেয়। এখান থেকে সরাসরি মালেশিয়ার একটি বোটে তুলে নিয়ে যাবে বলে মগনামা ঘাটে নামিয়ে দিয়ে দালাল কেটে পড়ে।



















