ads

সোমবার , ২২ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গাজীপুর উপজেলা সদরের সাথে সংযোগ রক্ষাকারী সড়কগুলো চলাচলের অনুপযোগী

খবর টি পড়েছেন : ১৯৮
গাজীপুর উপজেলা সদরের সাথে সংযোগ রক্ষাকারী সড়কগুলো চলাচলের অনুপযোগী
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

ইট বালি ও মাটি বহনকারী ট্রাকের অবাধ চলাচল ॥ সরকারি টাকার অপচয় হলেও সুফল পাচ্ছে না সাধারন মানুষ

gazipurরায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলা সদরের সাথে সংযোগ রক্ষাকারী ৮টি ইউনিয়নের সড়কগুলো এখনও খানাখন্দে ভরপুর। আবারো পুরনো চেহারায় ফিরে গেছে শ্রীপুর উপজেলা সদরের সাথে সংযোগ রক্ষাকারী এ সড়কগুলো। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সড়কের এসব খানাখন্দ জোড়াতালি দেয়ার কাজ শুরু করে। কিন্তু নি¤œমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় সড়কের কাজ শেষ না হতেই আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে। এতে সরকারি টাকার অপচয় হলেও সুফল পাচ্ছে না সাধারন মানুষ।

Shamol Bangla Ads

সড়কগুলোতে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হওয়ায় যানবাহনে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ দুর্ভোগ এলাকাবাসীর দীর্ঘ দিনের। এতে করে এলাকাবাসী ও যাত্রীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। খানাখন্দকে ভরা সড়কগুলো দিয়ে এলাকার হাজার হাজার জনসাধারন অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এসব সড়ক দিয়ে চলাচলকারী একাধিক ভুক্তভোগীরা জানান, উপজেলা এলজিইডি অফিসের পক্ষ থেকে সড়কগুলোর জন্য অর্থ বরাদ্দ হলেও এক শ্রেণীর দুর্ণীতিবাজ কর্মকর্তা, টেন্ডারবাজ ও ঠিকাদাররা তা ভাগবাটোয়ারা করে নেন। খানাখন্দকে ভরা সড়কগুলো সংস্কারের নামে দুর্ণীতিবাজ কর্মকর্তা, ঠিকাদারেরা পেশি শক্তি প্রয়োগ করে কাজের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। কিছু কিছু সড়ক সংস্কার করা হলেও এলাকাবাসীর অভিযোগ দলীয় ঠিকাদার নি¤œ মানের নির্মান সামগ্রী ব্যবহার করছে। ফলে অল্প দিনেই এসব নতুন সংস্কার করা কাজের কার্পেটিং উঠে গিয়ে আবার আগের অবস্থায় ফিরে আসছে। সামান্য বৃষ্টি হলেই গর্তগুলো কাদা পানিতে একাকার হয়ে ছোট ছোট পুকুরের আকার ধারন করে। বিকল্প আর কোনো সড়ক না থাকায় মৃতে্যুর ঝুঁকি নিয়ে এসব সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী উপজেলা, জেলা সদর ও রাজধানীতে যাতায়াত করে থাকেন। অবশ্য নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্টদের দাবী রাস্তায় গাড়ীর চাপ বৃদ্ধি পাওয়ায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে। খানাখন্দকে ভরা সড়কের কারনে সাধারন মানুষের দুর্ভোগ চরমে পৌঁছলেও সংশ্লিষ্ট কতৃপক্ষের এ ব্যাপারে কোনো মাথাব্যাথা নেই।
উপজেলার আটটি ইউনিয়নের থানা সদরের সাথে সংযোগ রক্ষাকারী সড়ক দিয়ে প্রতিনিয়ত ইট, বালু ও মাটি বহনকারী ট্রাক অবাধে যাতায়াত করায় ভেঙ্গে পড়েছে সড়কগুলো। এতে সাধারন মানুষ যেমন ভোগান্তির শিকার হচ্ছেন তেমনি ওইসব সড়কে চলাচলকারী ছোট ছোট যানবাহন প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। সড়কগুলো হল-মাওনা-ফুলবাড়ীয়া, মাস্টারবাড়ী-বৈরাগীরচালা, রাজাবাড়ী-শ্রীপুর, গোসিঙ্গা-শ্রীপুর, শ্রীপুর-বলদীঘাট, কাওরাইদ-শ্রীপুর, শ্রীপুর-সাতখামাইর, শ্রীপুর-টেংরা, মাওনা-টেপিরবাড়ী, রাজাবাড়ী-প্রহলাদপুর, কাওরাইদ-বরমী সড়ক। ফলে ওইসব এলাকার শতাধিক গ্রামের হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। শুকনো মৌসুমে উপজেলা সদরের সঙ্গে সংযোগকারী সড়ক দিয়ে রাস্তা, বাড়ি-ঘর ও শিল্প কারখানা নির্মাণে গোসিংগা ও বরমীর শীতলক্ষা নদী থেকে বালি ও পাড় থেকে ইট আনা নেওয়া করা হয় এসব ট্রাকে। বৈধ ফিটনেস ও লাইসেন্স না থাকায় এবং নানা যান্ত্রিক ত্রুটির কারনে আন্তঃজেলা ট্রিপে যেতে পারে না এসব ট্রাক। অপেক্ষাকৃত কম ভাড়ায় ইট, বালি ও মাটি বহনের কাজে ট্রাকগুলো ব্যবহার করা হয়। আর এসব ট্রাক সচরাচর হেলপাররাই চালিয়ে থাকে। রাস্তায় চলাচলের নিয়মকানুনের তোয়াক্কা না করে বিকট শব্দের হাইড্রোলিক হর্ণ বাজিয়ে দ্রুত গতিতে দাপটের সঙ্গে রাস্তার পুরোটায় দখল করে চলে এসব ট্রাক। এর ফলে রাস্তায় চলাচলকারী যানবাহন মোটরসাইকেল, রিক্্রা, ভ্যান, বাইসাইকেল, স্কুটার, লেগুনা, সিএনজি, টেম্পো ও পথচারীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। বিশেষ করে শ্রীপুর পৌর এলাকায় প্রায় ৪০/৫০টি স্কুল কলেজ রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিশু এবং ছাত্রছাত্রীদের জন্য মারাতœক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে ট্রাকগুলো। দুর্ঘটনা এবং ঝুঁকি ছাড়াও হাইড্রোলিক হর্ণের ব্যাবহার হচ্ছে এসব ট্রাকে। শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সাইলেন্স জোনে বিকট শব্দে হাইড্রোলিক হর্ণ শিশু ও রোগাক্রান্তদের মধ্যে শারিরীক ও মানষিক সমস্যার সৃষ্টি করছে।

গাজীপুর জেলা বিএনপি’র শিল্প বিষয়ক সম্পাদক আলহাজ্ব এস এম আবুল কালাম আজাদ বলেন, উপজেলার বিভিন্ন সংযোগ সড়কের এমন করুন দশা যে, অল্প বৃষ্টিতেই সৃষ্ট বড় বড় গর্তগুলো পানি জমে থই থই করে।

Shamol Bangla Ads

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদেকুর রহমান জানান, অতিরিক্ত মাটি, বালি ও ইট বহনকারী ট্রাক চলাচলের ব্যাপারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ বিষয়ে বক্তব্য উঠে এসেছে। শীঘ্রই মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

সড়ক ও জনপথ বিভাগ গাজীপুরের নির্বাহী প্রকৌশলী মহিবুল হক জানান, যেসব সড়ক ভাঙ্গাচোড়া ওইসব সড়কে প্রাথমিকভাবে বালু ও ইটের সুড়কি ফেলে গর্ত ভরাট করে আপাতত চলাচলের উপযোগী করা হচ্ছে। সামনে বড় ধরনের কাজ কাজ শুরু হলে আমরা রাস্তা পুরোটাই মেরামত করা সম্ভব হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পিরোজপুরে হরতালের সমর্থনে বিএনপির মিছিলে পুলিশের বাধা পরবর্তী সংবাদ পেকুয়ায় মালয়েশিয়াগামী ২১ যুবক আটক

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads