ads

সোমবার , ২২ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চারঘাটে প্রতিমা শিল্পীদের শেষ মুহূর্তের কাজ চলছে

খবর টি পড়েছেন : ১৭৪
চারঘাটে প্রতিমা শিল্পীদের শেষ মুহূর্তের কাজ চলছে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নজরুল ইসলাম বাচ্চু , চারঘাটঃ
রাজশাহী চারঘাট উপজেলায় শেষ মুহূর্তে বেশ জোরে সরেই চলছে প্রতিমা শিল্পীদের প্রতিমা তৈরির কাজ। তবে শিল্পীরা বছরের এই সময়টুকুতেই প্রতিমা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন। রং তুলি আর কাদা-মাটি দিয়ে মনের মাধুরী মিশিয়ে নিখুত হাতে প্রতিমা শিল্পীরা তৈরী করছেন বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গা পূজা। উপজেলায় এবার স্থানীয় প্রতিমা শিল্পী শ্রী বকুল কুমার সাহা সুনিপুণ হাতে প্রতিমা তৈরির ফাঁকে ফাঁকে তিনি জানান, প্রতিমা তৈরির কাজ প্রায় ২৫ বছর পূর্বে বাবার কাছে প্রতিমা তৈরিতে সময় নেন মাত্র ১০ দিন এবং বিনিময় শেষে তার মূল্য সর্বনিম্ন ১৫ হাজার টাকা গ্রামাঞ্চলে পেলেও শহরগুলোতে আরো বেশি টাকা দিয়ে। এদিকে দুর্গাপুজাকে কেন্দ্র করে উপজেলায় বিভিন্ন বিপনী বিতানগুলোতে ইতিমধ্যে শুরু হয়েছে হিন্দ্র সম্প্রদায়দের কেনাকাটার ধুম। রং তুলির কাজ প্রায় শেষ, ৩০ শে সেপ্টেম্বর দূর্গোৎসব শুরু হবে। পূজার লগ্ন ঘনিয়ে আসার সাথে সাথে উপজেলার সবখানেই শুরু হয়েছে উৎসবের আমেজ। চারঘাটে গত বছর ৩৩টি পূজা মন্ডপ থেকে এবার ৩৫টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে উপজেলার বিভিন্ন স্থানের ৩টি পূজা মন্ডপ ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন কমিটি। এসব পূজা মন্ডপে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জের সাথে মত বিনিময় করলে তিনি জানান, আসন্ন দূর্গাপূজা উপলক্ষে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি মন্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে যথারীতি ২০ জন আনসার সদস্য থাকার পাশাপাশি একজন সহকারী উপপরিদর্শক সার্বক্ষণিক উপস্থিত থাকবে। এ ব্যাপারে চারঘাট শাখার পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী স্বপন কুমার কর্মকার জানান, কয়েকদিন পরেই হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব ৩৫টি মন্ডপে ভালোভাবে উদযাপিত হবে বলে আশা করি।

Shamol Bangla Ads

চারঘাটে দুই স্কুল শিক্ষক শোকজ

চারঘাট উপজেলার দুই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে শোকজ করা হয়। গতকাল রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন দুই শিক্ষককে শোকজ করেন। গত শনিবার দুপুরে নিমপাড়া ইউনিয়ন হাবিবপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকা রাস্তা ও বিদ্যুতায়ন এর শুভ উদ্বোধনের প্রধান অতিথি হিসাবে যাওয়ার পথে হাবিবপুর আলিম মাদ্রাসা ও নন্দনগাছী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের রাস্তার দুই পার্শ্বে দাড়িয়ে রাখার (শিক্ষা মন্ত্রণালয়ের আইন অমান্য করে) অপরাধে পররাষ্ট্র প্রতিমন্ত্রি শাহরিয়ার আলমের নির্দেশ ক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন হাবিবপুর মাদ্রাসার অধ্যক্ষ মাহফুজুল হক ও নন্দনগাছী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আসাদুজ্জামান আখন্দ কে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পেকুয়ায় মালয়েশিয়াগামী ২১ যুবক আটক পরবর্তী সংবাদ পাবনার ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতা-কর্মীর আ’লীগে যোগদান

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads