ইমরোজ খোন্দকার বাপ্পি, পাবনা : পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। ২১ সেপ্টেম্বর রবিবার দুপুরে চরকুড়–লিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে তারা যোগ দেন।

স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনিছুর রহমান শরীফ।
অনুষ্ঠানে লক্ষীকুন্ডা ইউনিয়নের সাবেক ছয় ইউপি সদ্যসের নেতৃত্বে বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন।




