রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : রামগঞ্জ থানা পুলিশ পৃথকভাবে সাড়াশি অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গত ৪ দিনে সাজাপ্রাপ্ত, হত্যা, ডাকাতি ও মাদক মামলার আসামীসহ বিভিন্ন অপরাধের দায়ে ২০ জনকে গ্রেফতার করেছে।

জানা গেছে, গত বুধবার ৩ সেপ্টেম্বর রাত থেকে শনিবার ৬ সেপ্টেম্বর রাত পর্যন্ত উপজেলার সোনাপুর, দরবেশপুর, চন্ডিপুর, ভাদুর, পূর্ব বিঘা, শেফালী পাড়া, কেথুড়ী ও করপাড়া গ্রাম থেকে রামগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী উপজেলার পশ্চিম ভাদুর গ্রামের মনির উদ্দিন ব্যাপারী বাড়ীর মৃত. ফয়জল হকের ছেলে মোঃ হাছান (৩৪), ডাকাতি, হত্যা ও মাদক মামলাসহ বিভিন্ন মামলায় দক্ষিণ দরবেশপুর গ্রামের গাজী বাড়ীর মৃত. হাবীব উল্যার ছেলে মোঃ কালু মিয়া (৩২), একই গ্রামের মৃত. কালু মিয়ার ছেলে মোঃ মনির হোসেন (৩০), মোঃ হোসেনের ছেলে মোঃ সফিক, শেফালী পাড়া গ্রামের মোঃ হোসেনের ছেলে মোঃ সবুজ, টামটা গ্রামের আবুল কাশেমের ছেলে ফারুক হোসেন (২৫), লামচর গ্রামের রুস্তম আলীর ছেলে লেচু মিয়া, সোনাপুর গ্রামের হাবীব উল্যার ছেলে জাহাঙ্গীর আলম (৪২), পূর্ব বিঘা গ্রামের মৃত. নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান, একই গ্রামের কালা মিয়ার ছেলে সফিক মিয়া, মধ্য করপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মন্নান, পূর্ব চন্ডিপুর গ্রামের ছৈয়াল বাড়ীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়ার ছেলে মহিন, একই গ্রামের দত্তের বাড়ীর মৃত. হাজী আবদুল হাইয়ের ছেলে আলমগীর হোসেন, কেথুড়ী গ্রামের হাজী হোসেনের ছেলে মোঃ রায়হান, করপাড়া ইউনিয়নের বাসিন্দা আবুল কালাম প্রকাশ কিলার টিলু ও পার্শ্ববত্তি চাটখিল থানার শীর্ষ সন্ত্রাসী স্বপন (২৯) ও অজ্ঞাত ৪জনসহ ২০ জনকে গ্রেফতার করেছে।
রামগঞ্জ থানা ওসি মোহাম্মদ লোকমান হোসেন জানান, গ্রেফতারকৃতদের মধ্যে উপজেলার পূর্ব বিঘা গ্রামের মৃত. নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমানকে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অপরাধে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুল আলম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।



















