ads

রবিবার , ৭ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহাদেবপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা : স্বামী গ্রেফতার

খবর টি পড়েছেন : ২৪৪
মহাদেবপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা : স্বামী গ্রেফতার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে ফুফাতো ও চাচাতো ভাইয়ের সাথে মোবাইলে কথা বলার অভিযোগে দ্বিতীয় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে পাষন্ড স্বামী। ৭ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করাসহ স্বামীকে গ্রেফতার করেছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার চান্দাস ইউনিয়নের গুড়হাড়িয়া গ্রামে।

Shamol Bangla Ads

মহাদেবপুর থানার এসআই এনামুল হক জানান, ওইগ্রামের আহসান হাবিব জুয়েলের (৪০) দ্বিতীয় স্ত্রী আলমিনা আক্তার বৃষ্টি (২০) গত ৬ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে ৯টার দিকে ফুফাতো ভাই সোহাগ এবং চাচাতো ভাই মারুফের সাথে মোবাইল ফোনে কথা বলে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে স্বামী আহসান হাবিব জুয়েল তার স্ত্রী বৃষ্টিকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর ষ্ট্রোক করে মারা গেছে বলে প্রতিবেশীদের জানায়। এদিকে ষ্ট্রোক করে মৃত্যুর বিষয়টি গ্রামবাসী বিশ্বাস না করলে পরবর্তীতে জুয়েল প্রচার করে তার স্ত্রী তাদের শয়ন ঘরে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এক পর্যায়ে জুয়েল তার শ্বশুর বাড়ির লোকজনকে না জানিয়ে লাশ কবরস্থ করার চেষ্টা করে। এ সময় গ্রামবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং স্বামী জুয়েলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। চান্দাস ইউপি চেয়ারম্যান আঃ সাত্তার জানান, প্রায় ৩ বছর আগে জুয়েল নীলফামারী জেলার ডোমার উপজেলা সদরের ব্যবসায়ী আমিনুল ইসলামের মেয়ে আলমিনা আক্তারকে (বৃষ্টি) দ্বিতীয় বিয়ে করে। বিয়ের পর থেকে বৃষ্টি তার বাবার বাড়ি ডোমারেই বসবাস করছিল। তাদের সংসারে ২ বছর বয়সের এক কন্যা সন্তান রয়েছে। জুয়েল গত ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে ডোমার থেকে তার স্ত্রী বৃষ্টিকে এই প্রথম তার বাড়ি নিয়ে আসে। এ রাত থেকেই ওই ভাইদের সাথে বৃষ্টির মোবাইল ফোনে কথা বলা নিয়ে তাদের মাঝে বিবাদ চলে আসছিল বলে প্রতিবেশীরা জানায়। এ হত্যার ঘটনায় মামলার প্রস্তুুতি চলছে বলে থানার ওসি (তদন্ত) রুহুল আলম জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইদহে আবাসিক হোটেলে মাদক ও দেহ ব্যবসা জমজমাট পরবর্তী সংবাদ রামগঞ্জে সাজাপ্রাপ্ত ও ডাকাতি মামলার আসামীসহ গ্রেফতার ২০

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads