সাইফুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) : মৃৎ শিল্প বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি শিল্প। আমাদের পূর্ব পুরুষেরা নিত্য প্রয়োজনীয় ব্যবহারিক úন্য হিসাবে মৃৎ শিল্পের তৈরি থালা, বাসন,হাড়ি,পাতিল, ঘাটি-বাটি, বদনা ইত্যাদি অহরহ ব্যাপক ভাবে ব্যবহার করতেন। ধামইরহাটের মৃৎ শিল্প বর্তমানে বিলুপ্তি পথে। কুমারদের বড় দুর্দিন। এককালে যে মৃত শিল্পের তৈজ্যষপত্র রাজা, জমিদার ও অভিজাত পরিবারের নিত্যদিনের ব্যবহার্য্য বস্তু ছিল। এখন দেশে কম দামে এলুমোনিয়াম , মেলামাইন, প্লাষ্টিক সহ বিভিন্ন মেটাল সামগ্রীর দাপটে মৃৎ শিল্পের তৈরি সামগ্রীর চাহিদা ব্যাপক হারে হ্রাস পেয়েছে। জীবন জীবিকা তাগিদে কঠোর ভাবে পরিশ্রম করে স্থানীয় ভাবে খ্যাত মৃৎ শিল্পির উপর নির্ভশীল কয়েকটি পরিবার এখন শুধু ঐতিহ্যধরে আছে। স্থানীয় ভাবে মৃৎ শিল্পিদের কুমার বলা হয়। স্বাধীনতা যুদ্ধ কালীন কুমারদের পরিবার লুন্ঠনকারী কর্তৃক লন্ঠনের শিকার হয়ে ভারতে পাড়ি জমায়। দেশ স্বাধীন হওয়ার পর রিক্ত হাতে মৃৎ শিল্পিরা পৈতিক ভিটে মাটিতে ফিরে আসে। একদিকে পূর্ণবাসন “৭৪” এর দুর্ভিক্ষ অপর দিকে মৃৎ শিল্প পুনঃ স্থাপনের চেষ্টা চালিয়ে রুজি রোজগারে সংগ্রাম করে প্রয়োজনীয় পুঁজির অভাবে অনেক কুমাররা শিল্প স্থাপন করতে না পেরে পেশা বদলিয়ে নানা পেশায় জড়িয়ে পড়ছে। সেখানে মৃৎ শিল্পীদের বিগত সময় কোন সরকার বা অর্থ লগ্নিকারী কোন সংস্থা এই শিল্পের প্রতি উল্লেখ্যযোগ্য দৃষ্টি দেয়নি। কুমারদেরকে এখন মাটি কিনে নিতে হয়। আগে মটি কিনতে হত না। কুমাররা অসম্ভব শৈল্পি, দক্ষতা ও মনের মাঝে লুকায়িত মাধুর্য দিয়ে চোখ ধাঁধানো মন কাড়ানো কারুকার্য তৈরি করে হাঁড়ি-পাতিল, চাড়ী, কলস, বদনা, খানদা, ফুলের টপ, ফুলদানী, জীবজন্তু, পাখির অবয়ব সাজ-সাজ্জ অলংকার সহ বাংলার চিরাচরিত সব নিদর্শন তৈরি করেন নজর করার মত। ধামইরহাট কুমার পাড়া এ পেশায় নিয়োজিত মৃৎ শিল্পরা কুমার নামে পরিচিত। মৃৎ শিল্প কর্মের জন্য স্থানীয়ভাবে খ্যাত ব্যক্তি শ্রী রামায়ন পালর সাথে কথা হলো। ৬৩ বছর বয়স্ক প্রবীন রামায়ন পাল এক সময় রাজশাহী বেতারে তবলা বাদক ছিলেন। স্বগীয় পিতা শিউ প্রসাদ পালের মৃত্যুর পর তিন পুত্র, দুই মেয়ের জনক রামায়ন পালা সবছেরে পৈত্রিক ভিটাতে এখনও গায়ের ঘাম পায়ে ফেলে নিরলস ভাবে বাপ-দাদার কুমার পেশা আঁকরে ধরে আছেন। অতীতে এই পেশায় ভালয় লাভ হত। কিন্তু বর্তমানে এর উপর নির্ভর করে তিনবেলা ভাল ভাবে মাছ ভাত জোটেনা। এখনও অনাহারে-অর্ধাহারে অতি কষ্টে দিন কাটতে হয়।আধুনিকতার প্রভাবে ছেলেরা এ পেশা ছেড়ে বিভিন্ন ও ব্যবসায় যোগ দিয়েছে। তিনি বলেন “বংশগত ভাবে এ পেশা ধরে আছি। আমার মত হাতে গোনা কয়েকজন পালের (কুমার) মৃত্য হলে এই শিল্প ধামইরহাটে মাটি থেকে নিশ্চিহ্ন হবে।” তিনি ক্ষোভের সাথে জানান অতীতে তারা তাদের শিল্প সম্ভব নিয়ে প্রতিটি উৎসব ও গ্রাম্য মেলায় ষ্টল সাজিয়ে বিশেষ ভূমিকা পালন করে এসেছেন। কিন্তু বর্তমানে তা হচ্ছে না। এই শিল্পের তৈরি পণ্যের চাহিদা নাই বললেই চলে। আর এই কারণে এই শিল্প দিনের পর দিন বিলূপ্ত হতে চলছে। ঐতিহ্যবাহী মৃৎ শিল্পের বিকাশ ও মান উন্নয়নে সরকারী ও বেসরকারী দাতা সংস্থার আর্থিক অনুদান এবং সার্বিক পৃষ্ঠপোষকতাই কেবল এর ঐতিহ্যকে ধরে রাখতে পারে।



















