তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : শরতের কাশফুলের সাদা শুভ্রতা মনে করিয়ে দেয় বিপদনাশিনী দেবী দুর্গার আগমনী বার্তা। বাঙালী হিন্দু সনাতন ধর্ম্মালম্বীদের সর্ববৃহৎ শারদীয় দূর্গোৎসবকে সামনে রেখে ইতিমধ্যে ভিন্ন আমেজ বইতে শুরু করেছে। আগামি ১ অক্টোবর বুধবার ষষ্ঠী তিথিতে দেবী দূর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্যদিয়ে শুরু হচ্ছে ৫দিন ব্যাপী দূর্গোৎসব এবং ৫ অক্টোবর রবিবার বিজয়া দশমীর পর প্রতিমা বির্সজনের মধ্যদিয়ে শেষ হবে বাঙালী হিন্দু সনাতন ধর্ম্মালম্বীদের সর্ববৃহৎ শারদীয় দূর্গোৎসব। সারা দেশের ন্যায় এবারও কুমিল্লায় প্রায় ৬শতাধিক মন্ডপে চলছে দূর্গাপুজোর ব্যাপক প্রস্তুতি। নর-নারী, তরুণ-তরুণীদের এমনকি বৃদ্ধ-বৃদ্ধারাও দেবীর আর্শিবাদ পাওয়ার আশায় প্রতিজ্ঞায় প্রহর গুনছে পুজার এই শুভ লগ্নে। হিন্দু সনাতন ধর্ম্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গো পূজার বাকী মাত্র ২২দিন। শারদীয় উৎসব জমিয়ে তুলেছে প্রতিমা তৈরী মহাব্যস্ত সময় কাটাচ্ছেন কুমিল্লার মৃৎশিল্পীরা। মন্ডপে মন্ডপে প্রতিমা র্নিমাণের কাজ প্রায় শেষের দিকে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, নগরী’র কাত্যায়নীকালী বাড়ী, কাপড়িয়াপট্টি’র চাঁনময়ী কালী বাড়ী, ডিগাম্বরীতলা, দঃ ঠাকুরপাড়াস্থিত কালীগাছতলায় মূর্তি তৈরী কাজে রাতদিন ব্যস্ত সময় কাটাচ্ছেন মৃৎশিল্পীরা। এমনকি শহরের বাসাবাড়ী’র পারিবারিক মন্দির গুলোতেও।
এদিকে, বিজয়পুর হতে আগত মৃৎশিল্পী মধু পাল প্রতিনিধিকে জানান- ফাল্গুন মাসের প্রথমদিকেই দূর্গা প্রতিমা তৈরী করতে কাত্যায়নী কালীবাড়ীতে এসেছি। এ বছর ছোট-বড় সাইজের প্রায় ৮৭টি প্রতিমা তৈরী করেছি। এখান থেকে শহরের বিভিন্ন পূজা মন্ডপসহ বি-বাড়ীয়া, নোয়াখলী, লক্ষ্মীপুর, চাঁদপুর, হাজীগঞ্জসহ বিভিন্ন জেলা ও উপজেলা গুলোতে সরবরাহ করা হয়।
অন্যদিকে, নগরীর চানময়ী কালী বাড়ীতে স্থানীয় মৃৎশিল্পী নন্দ চন্দ্র ধর জানান- এ বছর ১০টি দূর্গা মূর্তি এবং ১শ’ ৪০টি বিশ্বকর্ম্মা প্রতিমা তৈরী করেছি। তবে চানময়ী কালী বাড়ীতে র্নিমিত দূর্গামূর্তি গুলো দেখতে খুবই সুন্দর। তাঁর কারখানা’র প্রতিটি মূর্তি’র মূল্য ২৫ হাজার থেকে ৬৫ হাজার টাকায় বিক্রি করছেন।
কুমিল্লায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ প্রতিষ্ঠানকে অর্থদন্ড

কুমিল্লায় ভ্রাম্যমান আদালতের পৃথক দু’টি অভিযানে রবিবার এগার প্রতিষ্ঠানকে ২৪ হাজার ৩’শ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কুমিল্লার নির্বাহী ম্যাজিষ্ট্রেট তামান্না মাহমুদ এর নেতৃত্বে কুমিল্লার সদর উপজেলার বাদশা মিয়া বাজার, আলেখারচর মুক্তিযোদ্ধা চত্ত্বর ও ক্যান্টনমেন্ট এলাকায় যানবাহন অবৈধ পার্কিং ও নিষিদ্ধ পলিথিন বিক্রির অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে ২২ হাজার ৬শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
অন্য আরেকটি অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল হুসাইন খাঁন এর নেতৃত্বে নগরীর রাজগঞ্জ দুধ বাজারে অভিযান পরিচালনা করে দুধে পানি মিশানোর অপরাধে ৩ জনকে ১৭’শ টাকা জরিমানা করা হয় এবং প্রায় ৪’শ লিটার পানি মিশ্রিত দুধ রাজবাড়ির পুকুরে ফেলে দেওয়া হয়।



















