নড়াইল প্রতিনিধিঃ নড়াইল জেলা সার্ভার স্টেশন এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে নড়াইল জেলা সার্ভার স্টেশন এর ফলক উম্মোচন করে এর উদ্বোধন করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ জাবেদ আলী। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রায়হান কাওছার, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, জেলা নির্বাচন অফিসার মাজহারুল ইসলাম, এনডিসি মোঃ জাকির হোসেন, সদর উপজেলা নির্বাচন অফিসার এটিএম শামীম হোসেন, কালিয়া উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান, মোরাদ হোসেন, খান কামরুজ্জামান প্রমুখ। প্রসঙ্গত ১ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে জেলা সার্ভার স্টেশন টি নির্মান করা হয়েছে।



















