ads

রবিবার , ৭ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইদহে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে স্কুলশিক্ষক নিহত

খবর টি পড়েছেন : ১৬৯
ঝিনাইদহে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে স্কুলশিক্ষক নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে পারিবারিক বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মোহাম্মদ আলাউদ্দিন (৫৫) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছে। রোববার সকালে শৈলকুপা উপজেলার শিতলী গ্রামের এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দীন স্থানীয় হাট ফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

Shamol Bangla Ads

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছগির মিয়া জানান, মোহাম্মদ আলাউদ্দিনের সাথে চাচাতো ভাই মোহাম্মদ মোস্তাক হোসেন চুন্নুর পারিবারিক বিরোধ চলে আসছিল। তারই জের ধরে আজ রবিবার সকালে উভয় পরিবারের মধ্যে গোলযোগ শুরু হলে চাচাত ভাই মোস্তাক হোসেন চুন্নুর লাঠির আঘাতে আলাউদ্দীন মারাত্বকভাবে আহত হয়। আহত আলাউদ্দীনকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে আনা হলে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। আজ দুপুর ১২টার দিকে ফরিদপুর নেওয়ার পথে কামারখালি ব্রীজের কাছে পৌঁছালে আলাউদ্দীন মারা যায়। তার লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নড়াইল জেলা সার্ভার স্টেশন উদ্বোধন পরবর্তী সংবাদ ঝিনাইদহে আবাসিক হোটেলে মাদক ও দেহ ব্যবসা জমজমাট

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads