মো: আব্দুল করমি সরকার, পীরগঞ্জ (রংপুর) : রংপুরের পীরগঞ্জ উপজেলা সদর থেকে মাত্র ১ কি: মি: দুরেই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভুমি বড়বিলার দৃশ্য দেখলে যে কোন পর্যটকের মন কাড়বে। প্রতিদিন শত শত মানুষ এর সৌন্দর্য উপভোগ করতে ভীড় জমায় বড় বিলায়। হযরত শাহ্ ইসমাইল গাজী (র) এর দ্বীপ পানির দরগাহ মাজার এখানে অবস্থিত। আশ্চর্যের বিষয়, চারিদিকে পানিতে থই থই এমনকি বন্যার পানি অনেক উঁচু দিয়ে প্রবাহিত হলেও ইসমাইল গাজীর মাজারে এক ফোটা পানিও প্রবেশ করতে পারে না। অথচ বড় বিলার ঠিক মাঝখানে চমৎকার একটি দ্বীপের মধ্যে অবস্থিত পীরগঞ্জের পীর হযরত শাহ্ ইসমাইল গাজী। সেই মাজার কয়েকটি টিন দিয়ে কোনমতে নির্মিত হয়েছে। পীরগঞ্জের প্রধান নদী আখিরা এসে এই বড় বিলায় মিলিত হয়েছে। বড় বিলায় বেশ কিছু খাস জমি আছে। সরকারি ভাবে তা রক্ষনাবেক্ষন করা হচ্ছে না। ফলে পাশেই যাদের ব্যক্তিমালিকানাধীন জমি রয়েছে তারা সেগুলো নিজের মতো করে দখল করে নিয়েছেন। এদিকে বড় বিলাকে বর্তমানে টুকরো টুকরো করে ফেলা হয়েছে। এ ব্যাপারে কারও কোন মাথা ব্যাথা নেই। থানা সদর থেকে বড় বিলা পর্যন্ত রাস্তা অর্ধেকে গিয়ে শেষ হয়েছে বিগত ৬ বছর আগে। ফলে কর্দমাক্ত রাস্তা দিয়ে পথচারীদের পার হতে নিদারুন কষ্ট পোহাতে হচ্ছে। সাবেক সাংসদ বড় বিলায় বসার জন্য সিমেন্টের তৈরী বেশ কিছু চেয়ার দিয়েছিলেন। সেগুলো রক্ষনাবেক্ষনাবেক্ষনের অভাবে সেগুলো নদীগর্ভে বিলীন হয়েছে। বর্তমানে ৪টি চেয়ার অবশিষ্ট রয়েছে। এখানে একটি বিজ্ঞান ও কারিগরী কলেজ স্থাপন হওয়ায় এর সৌন্দর্যে আরও একটি মাত্রা যোগ হয়েছে। সেই সাথে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৪ সালে বড় বিলার উপড় প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে একটি স্লুইস গেট নির্মান করায় এর জৌলুস আর বৃদ্ধি পেয়েছে। সামান্য কিছু ফুলের গাছ, নদীতে কিছু নৌকা অথবা স্পীড বোট, রান্না করার জন্য চুলা নলকুপ বসালেই প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পীরগঞ্জের বড় বিলার সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে আসত বলে এলাকাবাসী অভিমত ব্যক্ত করেন। এ ব্যাপারে সাবেক সাংসদ ও বর্তমান উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডলের সাথে এ প্রতিবেদকের কথা হলে তিনি বলেন- যখন আমি সংসদ সদস্য ছিলাম বড় বিলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে একটি প্রজেক্টের মাধ্যমে রাস্তাটির অর্ধেক পাকাকরন সমাপ্ত করেছি। কিন্তু পরবর্তীতে বিগত ১০ বছর আমি কোন পদে ছিলাম না। বর্তমানে উপজেলা চেয়ারম্যান হয়েছি শুধু বড় বিলা নয় পীরগঞ্জের সকল দাবী দাওয়া সরকারের কাছে তুলে ধরব। এবং আপনারা দেখছেন আমার ১০ বছরে সংসদ সদস্য থাকাকালীন রাস্তা-ঘাট, মসজিদ, মাদ্রাসা, ব্রিজ, পুল কালর্ভাট বেশি নির্মিত হয়েছে। সবচেয়ে বড় কথা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমার সময়ে তেমন কোন মামলা মোকদ্দমা ছিল না। শিক্ষার পরিবেশ আমি পরবর্তী প্রজম্মকে দিতে পেরেছি বলেও দাবী করেন সাবেক ওই সংসদ সদস্য। তিনি আরও বলেন বড় বিলাকে পিকনিক স্পট করতে পারলে প্রতি বছর সরকার লাখ লাখ টাকা রাজস্ব পাবে । শুধু বড় বিলা নয় চতরার চাপুন্দার বিল,ও নীল দরিয়া আরাজিগঙ্গারামপুরের আটরার বিল সরকারিভাবে রক্ষনাবেক্ষন সহ স্পট করতে পারলে সরকার প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব পাবে বলেও অনেকে মন্তব্য করেন। খুব শিঘ্রই এ ব্যাপারে উর্ধ্বতন পর্যায় থেকে বড় বিলাকে পিকনিক স্পট করা হবে এমনটাই প্রত্যাশা সকলের।



















