শেরপুরে দুর্ঘটনায় নিহত ট্রলি শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

খবর টি পড়েছেন : ২২৪
শেরপুরে দুর্ঘটনায় নিহত ট্রলি শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Pic- Trolliস্টাফ রিপোর্টার : সম্প্রতি ট্রলি চালাতে গিয়ে দুর্ঘটনায় নিহত শ্রমিক রাজু আহম্মেদের পরিবারকে শেরপুর জেলা ম্যাক্সি রাইডার, ট্রাক্টর, ট্রলি, মালবাহী ও ইঞ্জিনবাহী যান্ত্রিক যান চালক-শ্রমিক ইউনিয়নের (৪৬৭৩) পক্ষ থেকে ২৫ হাজার টাকার সহায়তা প্রদান করা হয়েছে। ৫ সেপ্টেম্বর শুক্রবার রাতে জেলা শহরের নওহাটা খোয়ারপাড় এলাকায় সংগঠনের অফিসকক্ষে আনষ্ঠানিকভাবে ওই সহায়তা প্রদান করা হয়। শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিহত রাজুর পিতা আব্দুর রাজ্জাক মেম্বারের হাতে ওই সহায়তা তুলে দেন।
এ উপলক্ষ্যে সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন আনারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মেরাজ উদ্দিন, সংগঠক দেলোয়ার হোসেন ক্রিসেন্ট ও সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী বায়েজিদ হাসান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা শাহাদত হোসেন, সাধারণ সম্পাদক আবু রাশেদ, সাবেক সভাপতি আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক ইউসূফ আলী, রাজমিস্ত্রি শ্রমিক নেতা রফিকুল ইসলাম, আব্দুল বাতেন, মঞ্জু মিয়া, হোসেন আলী প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দু’দিনের সফরে ঢাকায় আসছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে,… পরবর্তী সংবাদ কৃষিসমৃদ্ধ অঞ্চল শেরপুরে এবার ড্রাগন ফল চাষের উজ্জল…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads