নাটোর প্রতিনিধি : নাটোর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাম্মেল হোসেন মজনুকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার বাগাতিপাড়া উপজেলার কৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মজনুর বাড়ি পৌরসভার চরবৈদ্যনাথ এলাকায়।

সূত্রে জানা যায়, নিহত মোজাম্মেল সকালে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বাগাতিপাড়া যান। সেখান থেকে নাটোর শহরে ফেরার পথে একদল দুর্বৃত্ত পথরোধ করে তাঁকে পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



















