ads

শনিবার , ৬ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আশাশুনির বীর মুক্তিযোদ্ধা আ.রউফের সুস্থতা কামনা

খবর টি পড়েছেন : ১৮৪
আশাশুনির বীর মুক্তিযোদ্ধা আ.রউফের সুস্থতা কামনা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :  ৭১’র রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সাতক্ষীরা জেলার আশাশুনির উপজেলার বড়দল গ্রামের মোঃ আব্দুর রউফ ঢালী দুরারোগ্য পাকস্থলি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করেছন উপজেলার বড়দল ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী কমান্ডার, মাস্টার আকবর হোসেন, লুৎফর রহমান, এয়াকুব আলী গাজী, শুকুর আলী, আ. ওয়াহাব, আফিলউদ্দীন মোল্লা, খুলনা জেলার পাইকগাছা উপজেলার মৌখালী শহীদ আ.আজিজ স্মৃতি সংঘের সভাপতি আশা এনজিও’র ব্যবস্থাপক আব্দুল হাই প্রমুখ। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফের পুত্র আশা এনজিও’র সহকারী ব্যবস্থাপক মো. আতাউজ্জামান পরাগ জানান, তার পিতাকে ভারতের কোলকাতার বিশেষজ্ঞ ডাক্তারদের নিকট দীর্ঘদিন চিকিৎসায় বিফল হয়ে নিজ গ্রামের বাড়ী বড়দলে আনা হয়েছে। তিনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার অবস্থা বর্তমানে খুবই সংকটাপন্ন।

কলারোয়া সীমান্তে মদ, এ্যানাগ্রা ট্যাবলেট ও গরুর চামড়া উদ্ধার

Shamol Bangla Ads

কলারোয়া সীমান্তে মদ, এ্যানাগ্রা ট্যাবলেট ও গরুর চামড়া উদ্ধার করেছে বিজিবি। তবে এসময় কেউ আটক হয়নি। শনিবার ভোরে উপজেলার পৃথক সীমান্ত থেকে বিজিবি সদস্যরা এগুলো উদ্ধার করে। বিজিবি সূত্র জানায়, উপজেলার চান্দুড়িয়া বিওপির বিজিবি সদস্যরা কাদপুর সীমান্ত থেকে ১হাজার পিচ এ্যানাগ্রা ট্যাবেলট ও ৫ বোতল মদ, মাদরা বিওপির বিজিবি সদস্যরা লাউডুবি এলাকা থেকে ভারতে পাচারকালে ৫০পিচ গরুর চামড়া উদ্ধার করে। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ২লাখ ২হাজার ৫’শ টাকা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নাটোরে আ’লীগ নেতাকে পিটিয়ে হত্যা পরবর্তী সংবাদ অওয়ামীলীগনেত্রী শাহানা আজিজের নাগরিক শোক সভায় এম পি…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads