ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ ডুমুরিয়ার শোভনা ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শোভনা গাবতলা প্রাথমিক স্কুল প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নওশের আলী বাগাতি’র সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি’র বক্তব্যদেন, উপজেলা আঃ’লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ নুরুদ্দিন আল মাসুদ। সভায় বিশেষ অতিথি’র বক্তব্যদেন, উপজেলা আঃ’লীগের সহ-সভাপতি শাহ নেওয়াজ হোসেন জোয়ার্দ্দার ও আবু সাইদ সরদার। সভায় প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সরদার আব্দুল গণি। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্যদেন, থানা আওয়ামীলীগ নেতা কে এম হজরত আলী, পবিত্র বসাক, অধ্যক্ষ সুভাষ সরদার, ইউনিয়ন আঃ’লীগের সাধারন সম্পাদক শিবপদ গোলদার, ডাঃ মনিন্দ্রনাথ মল্লিক, উপজেলা স্বেচ্চাসেবক লীগের আহবায়ক প্রভাষক এম এম হুমায়ুন কবির, কৃষক লীগের আহবায়ক তাপস চক্রবর্ত্তী, গোলাম রসুল মোল্যা, ইউনিয়ন যুবলীগের সভাপতি আঃ জলিল খান, সাঃ সম্পাদক বিকাশ মন্ডল, শ্যামল মল্লিক, স্বপন মল্লিক, অশোক সরকার, শহীদ দফাদার, আমিন সরদার, অরিন্দম মল্লিক, জিল্লুর রহমান, জাকির হোসেন, শেখ মাসুদ রানা ও সন্দ্বীপ চক্রবর্ত্তী প্রমুখ।



















