ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি : ভান্ডারিয়ায় ফেনসী (১৬) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। সে উপজেলার মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের একাদ্বশ শ্রেণীর ছাত্রী। স্থানীয় ও হাসপাতাল সুত্র জানায়, ফেনসী পরিবারের সাথে অভিমান করে গত বৃহস্পতিবার সন্ধ্যায় উকুন নাশক ঔষুধ পান করলে তাকে স্বজনরা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। পরে রাত আনুমানিক ১১ ঘটিকার দিকে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ী ভান্ডারিয়া উপজেলার পৈকখালী গ্রামে।



















