ads

শনিবার , ৬ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্স বিভিন্ন সমস্যায় জর্জরিত, সেবা বঞ্চিত উপজেলার ৩ লক্ষাধিক মানুষ

খবর টি পড়েছেন : ১৮৪
লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্স বিভিন্ন সমস্যায় জর্জরিত, সেবা বঞ্চিত উপজেলার ৩ লক্ষাধিক মানুষ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

লোহাগড়া(নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে এক্সরে মেশিন নষ্ট , আল্ট্রাসনো মেশিন নেই, চিকিৎসকসহ বিভিন্ন পদে জনবল সংকট থাকায় স্বাস্থ্য সেবা থেকে বস্থিত হচ্ছে উপজেলার প্রায় ৩ লক্ষাধিক মানুষ।

Shamol Bangla Ads

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নতুন এক্্ররে মেশিন,সার্জারী ও দন্ত চিকিৎসকসহ স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সেবা প্রাপ্তির দাবিতে গতকাল শনিবার লোহাগড়া সাংবাদিক ইউনিয়ন কার্যলয়ে এক সংবাদ সম্মেলন করেছে লোহাগড়া উপজেলা স্বা¯্য সেবা গ্রহীতা ফোরাম নামক একটি সংগঠন।সংগঠনের সভাপতি অজয় কান্তি মজুমদার বলেন স্বাস্থ্য কমপ্লেক্সে সহিংসতার শিকার নারীর সেবার জন্য পৃথক ও গোপনিয় কক্ষ নেই ফলে অন্য রোগীদের সাথে প্রকাশ্যেই তাদের চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালের ভেতরে এবং বাইরে পরিস্কার পরিচ্ছন্নতা বৃদ্ধি ,রোগীদের খাবারের মান বৃদ্ধি,পর্যাপ্ত ওষুধ সরবরাহ, পরিবেশ রক্ষায় গাছ লাগানো, যত্রতত্র সাইকেল মটর সাইকেল রাখার পরিবর্তে নির্দিষ্ট স্থানে সেড নির্মান , এক্সরে মেশিন মেরামত,আল্ট্রাসনো মেশিন এবং ডাক্তার- কর্মচারী বৃদ্ধির দাবী জানান। এ বিষয়ে গত ১৭ আগষ্ট হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায়ও উপস্থাপন করা হয়েছিল। সংগঠনের সহ সভাপতি কবির হোসেন অভিযোগ করেন , হাসপাতালের টিএইচএ ডাক্তার শহীদুল ইসলাম ষ্টেশনে থাকেন না,তিনি সহ অনেক কর্মচারী ঠিকমত অফিস করেন ন্ া। এক শ্রেনীর ডাক্তার ও কর্মচারী রোগি না দেখে রিপ্রেজেন্টেটিভদের সাথে গল্প করেন, জরুরী বিভাগে দায়িত্বরত ডাক্তারকে ঠিকমত পাওয়া যায় না, ফোন করে আনতে হয়। ডাক্তাররা দালালের মাধ্যমে হাসপাতাল থেকে রোগীদের ভাগিয়ে প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেন। সংবাদ সম্মেলনে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম,ওয়েভ ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, মনিটরিং অফিসার রাশেদ খান,মীরা রানী বিশ্বাসুু প্রমুখ ।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা শহীদুল ইসলাম বলেন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় উত্থাপিত বিভিন্ন সমস্যার কথা সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডুমুরিয়ার শোভনা ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ দৈনিক প্রথম খবরের পীরগঞ্জ প্রতিনিধিকে বর্ষসেরা সম্মাননা প্রদান

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads