চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : বাণিজ্যিক শহর চকরিয়ায় অত্যাধুনিক শপিং সেন্টার ম্যানগ্রোভ এসেট্স লিমিটেড এর প্রকল্প “ম্যানগ্রোভ ইসলাম প্লাজা” নির্মাণ কাজের উদ্বোধন ও দোয়া মাহফিল গতকাল ৫সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ১১টায় পবিত্র খতমে কোরআন, দুপুরে দোয়া, মিলাদ ও মোনাজাত এবং মেজবান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ম্যানগ্রোভ ইসলাম প্লাজার শুভ উদ্বোধন ঘোষণা করেন ম্যানগ্রোভ এসেট্স এর চেয়ারম্যান আলহাজ্ব আরিফুর রহমান চৌধুরী মানিক। ম্যানগ্রোভ এসেটস লি: এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মোজাম্মেল হক এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মৌলভী মোহাম্মদ ইলিয়াছ, চকরিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম হায়দার, ল্যান্ড ওনারের পক্ষে আনোয়ারুল হক চৌধুরী মিনু, আনোয়ারুল ইয়াহিয়া চৌধুরী, আনোয়ারুল এহেছান বুলু মিয়া, আনোয়ারুল হোছাইন চৌধুরী ও আনোয়ারুল মহসিন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান, কাউন্সিলর লক্ষণ কান্তি দাশ, সাবেক কাউন্সিলর নুরুল হোছাইন, কুতুব উদ্দিন কমিশনার, ঢাকা ব্যাংক চকরিয়া শাখার ব্যবস্থাপক মো: ছরওয়ার আলম, বিশিষ্ঠ সমাজসেবক মো: হেদায়ত উল্লাহ, মো: আরিফুল কবির,ম্যানগ্রোভ এসেট্স লি: এর পরিচালক ছালেকুজ্জামান, এইচএম সোহরাব মোস্তফা রিকন, দিদারুল হক সিকদার ও শেয়ার হোল্ডারবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে বিশিষ্ট্য আইনজীবি, চিকিৎসক, ওলামায়ে কেরাম, ব্যবসায়ী, সাংবাদিক, জনপ্রতিনিধি, প্রশাসনের পদস্থ কর্মকর্তাবৃন্দ, সুশিল সমাজ, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ও মেজবানে অংশ গ্রহণ করেন।
আজ চকরিয়া পৌরসভা বিএনপির সম্মেলন

বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি) চকরিয়া পৌরসভা শাখার সম্মেলন ও কাউন্সিল ৬সেপ্টেম্বর শনিবার বিকাল ৩টায় চকরিয়া পৌর ভবন মাঠে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব আলহাজ্ব সালাহ উদ্দিন আহমদ। সম্মেলন উদ্বোধন করবেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, প্রধান বক্তা: জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামিল ইব্রাহিম চৌধুরী, চকরিয়া উপজেলার সভাপতি আলহাজ্ব মো.মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া (চেয়ারম্যান), পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ (চেয়ারম্যান)। সম্মেলনে সভাপতিত্ব করবেন: চকরিয়া পৌর বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হোছাইন বিএসসি। উপস্থিত থাকবেন জেলা, উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে চকরিয়া পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মেয়র নুরুল ইসলাম হায়দার বলেন, চকরিয়া পৌরসভার সাংগঠনিকসহ ৯টি ওয়ার্ডের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বিএনপির আজকের সম্মেলনে মিছিলে মিছিলে যোগদিয়ে সম্মেলনকে বিশাল সমাবেশে পরিণত করবে। দীর্ঘ প্রতিক্ষার পর এ সম্মেলনের আয়োজন সম্পন্ন হওয়ায় সাধারণ নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহমদের উপস্থিতি ও তাহার মূল্যবান বক্তব্যের মধ্যে দিয়ে আগামী আন্দোলন সংগ্রাম ও সংগঠন আরো বেশি মজবুত করে পৌর বিএনপিকে এগিয়ে নিতে চায়।
চকরিয়া মোহনা শিল্পী গোষ্ঠীর কমিটি গঠিত

চকরিয়া মোহনা শিল্পী গোষ্টীর নতুন কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে এক সভা গতকাল ৫সেপ্টেম্বর সকাল ১০টায় সাংস্কৃতিক সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহনা শিল্পী গোষ্টীর সাবেক প্রতিষ্টাতা সভাপতি ও উপদেষ্টা মো: আবদুল মজিদ, বিশেষ অতিথি ছিলেন চকরিয়া প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক জহিরুল আলম সাগর। অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে নিন্মোক্ত কমিটি ঘোষণা করেন। কমিটিতে সভাপতি হিসেবে শিল্পী দিদারুল ইসলাম ইমন, সিনিয়র সহসভাপতি নাঈম ছোবহান নয়ন, সহসভাপতি কৌতুক অভিনেতা মোহাম্মদ আলী (আলি বাবা), সহসভাপতি মুছা ইবনে হোছাইন ও কাইয়ুম হোসেন আজাদ, সাধারণ সম্পাদক শিল্পী সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক ছিদ্দিকুর রহমান রায়হান, সহসাধারণ সম্পাদক মো: আরমানুল ইসলাম, অর্থ সম্পাদক মো: হুমায়ুন কবির পারভেজ, সহ অর্থ সম্পাদক মনোয়ার আলম, সাংগঠনিক সম্পাদক শিল্পী ইশফাতুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান মিশুক, প্রচার সম্পাদক মো: নেজাম উদ্দিন, সহ প্রচার সম্পাদক মো: জাহেদ, দপ্তর সম্পাদক মো: বোরহান উদ্দিন, সহদপ্তর সম্পাদক মো: আবদুল্লাহ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ফজলুল কাদের, পাঠাগার সম্পাদক আল মামুন, ক্রীড়া সম্পাদক জাহেদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে নুরুল আবছার, মো: মুবিনুল ইসলাম, শেফায়ত হোছাইন, আবদুল মালেক, মো: নুরুল আবছার, ওসমান গণি, বোরহান উদ্দিন সহ ৩৩সদস্য বিশিষ্ট কমিটি। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মোহনা শিল্পী গোষ্টী প্রতিষ্ঠার বিগত ১০বছরের ইতিহাস ও গৌরবময় ঐতিহ্যকে ধরে রাখতে বর্তমান কমিটিকে অগ্রণি ভুমিনা পালন করতে হবে। সকল প্রকার লোভ লালসার উর্ধ্বে থেকে অপসাংস্কৃতির প্রতিরোধে সুষ্ঠু, মননশীল,প্রতিভাবান ও আদর্শিক শিল্পী তৈরী সকলকে কাজ করতে হবে।
চকরিয়ায় মৎস্য খামার থেকে অস্ত্র উদ্ধার
চকরিয়া থানার ঢেমুশিয়া ইউনিয়নের আম্মুর ডেরা নামক এলাকার এস.এম এগ্রোফার্ম নামের একটি মিঠা পানির মৎস্য প্রকল্পের খামার বাড়ি থেকে একটি দেশীয় তৈরী একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। শনিবার ৬ সেপ্টেম্বর ভোর ৫টায় বদরখালীর নৌ-পুলিশ ফাঁড়ির এস.আই ওবাইদুল হকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বন্দুকটি উদ্ধার করেন। এ অভিযানে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এ ঘটনায় নানা রহস্যে সৃষ্টি হয়েছে।
চকরিয়া উপজেলার উপকূলীয় এলাকা বদরখালীর নৌ-পুলিশ ফাঁড়ির এস.আই ওবাইদুল হক জানান; এস.এম এগ্রোফার্মের খামার ঘরে কিছু সশস্ত্র ডাকাত অবস্থান করছে খবর পেয়ে তিনি অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালিয়ে যায়। এসময় পুলিশ ওই খামারের রান্না ঘর থেকে একটি দেশীয় তৈরী একনলা লম্বা বন্দুক উদ্ধার করেন।
এলাকাবাসি জানায়; ওই খামার বাড়িটি ডাকাতসহ বিভিন্ন অস্ত্রধারী অপরাধীদের ডেরায় পরিনিত হয়েছে। অপরাধীরা সেখান থেকেই গিয়ে বিভিন্ন এলাকায় নানা অপরাধ ও ডাকাতি সংঘটিত করে থাকে। চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান; ওই খামার বাড়িতে অস্ত্র পাওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সংশ্লিষ্টতা পাওয়া গেলে খামার মালিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। ওই মৎস্য খামারের মালিক মরহুম সোলতান আহমদ চৌধুরী ছেলে নুরুল হাসান।
তার ভাই নিয়ামত উল্যা জানান; তাদের ভাই বোনের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। হয়তো ওই বিরুধের জের ধরে কেউনা কেউ তাদের ফাঁসানোর রান্ন ঘরের বাইরে অস্ত্র লুকিয়ে রেখে পুলিশকে খবর দিয়েছিল। তিনি দাবী করেন যারা অস্ত্রটির ব্যাপারে পুলিশকে খবর দেয়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে আসল ঘটনা বেরিয়ে আসবে। একটি সুত্র জানায়, নুরুল হাসান ঢাকায় বসবাস করেন। তবে এদিন কী কারনে আরও কিছু লোকজন নিয়ে ওই খামারে অবস্থান করছিল তাও তদন্ত করে দেখা প্রয়োজন।
চকরিয়ায় যুবলীগ নেতা মঈনুদ্দিন গ্রেফতার
যুবলীগ নেতা মঈনুদ্দিন (৩২)কে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ। শুক্রবার রাত ৮টায় ওই যুবলীগ নেতা থানায় আসলে এসআই প্রেমানন্দ তাকে গ্রেফতার করে।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, মঈনুদ্দিনের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। তাকে একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কক্সবাজার সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে। মঈনুদ্দিন উত্তর লক্ষ্যারচর ইউনিয়নের হাবিবুর রহমানের ছেলে বলে পুলিশ জানিয়েছে।



















