রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নে শুক্রবার ৫ (সেপ্টেম্বর) সন্ধায় বোবার বাজার নামক স্থান প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ইছাপুর ইউনিয়নের দুধ মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (২৫) রাত তিনটায় মারা গেছে।

জানা গেছে, নিহত জাহাঙ্গীর আলম ইছাপুর ইউনিয়নের একচেটিয়া বাড়ীর বাসিন্দা ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক দুধ মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে একই বাড়ির মৃত হেনজু আলীর ছেলে মাহবুব আলমের সাথে তার বিরোধ চলে আসছিল।
শুক্রবার সন্ধায় উপজেলার ৪ নং ইছাপুর ইউনিয়নের বোবার বাজারে মাহবুব আলম ও তার লোকজনের সাথে মোঃ জাহাঙ্গীর আলমের অজ্ঞাত বিষয় নিয়ে বাকবিতন্ডা ও মারামারি হয়। এতে জাহাঙ্গীর আলম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত তিনটায় সে মারা যায় ।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ লোকমান হোসেন জানান সৃষ্ট ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।



















