ads

শনিবার , ৬ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শাহজাদপুরে কোরবানির ঈদকে সামনে রেখে গরু মোটাতাজাকরণে ব্যস্ত খামারিরা

খবর টি পড়েছেন : ২৬৩
শাহজাদপুরে কোরবানির ঈদকে সামনে রেখে গরু মোটাতাজাকরণে ব্যস্ত খামারিরা
পড়ার সময়: ৭ মিনিট
ফন্ট:

সিরাজগঞ্জ প্রতিনিধি : আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে সহ¯্রাধিক ক্ষুদ্র খামারি গরু মোটাতাজাকরণে অর্থ বিনিয়োগ করেছেন। পর পর তিন বছর লোকসান গুনে এবার ভাল দাম পাওয়ার আশা করছেন তারা। রাজনৈতিক অস্থিরতা না থাকার কারণে এ বছর গরুতে ভাল লাভ হবে এমনটি আশা করছেন গরুর খামারিরা। উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছি গ্রামের আব্দুল মতিন এ বছরে ৫টি দেশী ও নেপালী গরু পালন করছেন। তিনি দীর্ঘ কয়েক বছর যাবৎ কোরবানির ঈদে গরু মোটাতাজাকরণের জন্য পালন করেন। তিনি জানান গরু পালা তার নেশা। গত কয়েক বছর রাজনৈতিক অস্থিরতা ও ভারত থেকে চোরাই পথে গরু আসার কারণে ভাল দামে গরু বিক্রি হয়নি। তিনি আরো জানান, খৈল, ভুষি, ভুট্রা ও খড়-কুড়ার দাম বৃদ্ধি পাওয়ার পরও তিনি প্রায় ১ যুগ ধরে গরু মোটাতাজাকরণ করে আসছেন। পরিবারে স্ত্রীও তাকে গরু পালনে সহয়তা করেন। কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা কুটিরপাড়া গ্রামের দুলাল মেম্বর এ বছর ৭টি দেশী ও শংকর জাতের ষাড় গরু মোটাতাজাকরণের জন্য পালন করছেন। তিনি জানান, ৭টি গরু প্রায় ১০ লাখ টাকা দিয়ে ক্রয় করেছেন। বাজার ভাল হলে তিনি ৩০/৩৫ লাখ টাকা বিক্রির আশা প্রকাশ করেন। শাহজাদপুরে সরকারীভাবে বড় ধরনের কোন খামার বা গরু মোটাতাজাকরণ প্রকল্প না থাকলেও গ্রামের স্বল্প আয়ের মানুষগুলো বাড়তি লাভের আশায় কোরবানির ঈদের ৬ মাস আগে থেকেই গরু মোটাতাজা শুরু করেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল হাই জানান, শাহজাদপুর উপজেলায় ৩ হাজার ৬০৫ টি ডেইরী ফার্ম রয়েছে । এছাড়া এ অঞ্চলে মৌসুমি খামারও রয়েছে। এ সব খামারে গরু মোটাতাজা করা হয়ে থাকে। এসব মৌসুমি খামারে ও কৃষকের বাড়ীতে ২/৪ টি করে গরু মোটাতাজা করা হচ্ছে। সব মিলিয়ে এ বছর কোরবানির ঈদ উপলক্ষে প্রায় ৩২ হাজার ষাড় গরু মোটাতাজা করা হচ্ছে। উপজেলার তালগাছি, গাড়াদহ, চরনবিপুর, টেপড়ি, কায়েমপুর, ব্রজবালা, পোতাজিয়া, রেশমবাড়ী, চৌচির, বাড়াবিল, দাবাড়িয়া, দাড়িয়াপুর,পোরজনা, কৈজুরি, পাতালিয়াপাড়া, উল্টাডাব, জামিরতা, বাঘাবাড়ী, চরাচিথুলিয়াসহ বেশ কয়েকটি গ্রাম ঘুরে বেশ কিছু মাঝারি খামার চোখে পড়ে। উপজেলার তালগাছি গ্রামের মাঝারী খামারি নুরুল ইসলাম জানান, তাদের গ্রামে প্রায় ৫০টি পরিবার ব্যক্তিগত উদ্যোগে দেশী, ক্রসবিড, নেপালীসহ বিভিন্ন জাতের গরু মোটাতাজাকরণের জন্য পালন করছে। তিনি নিজেও পালন করছেন ১৫টি গরু। তার খামারে নেপালী, ক্রসবিড ও দেশী গরু রয়েছে। এ বছর বাজার ভাল হলে ১৫টি গরু প্রায় ৮০ লাখ টাকা বিক্রি করা হবে বলে নুরুল ইসলাম ও তার পিতা আলহাজ নছির উদ্দিন আশা প্রকাশ করেন। তবে গরু মোটাতাজাকরনে উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের ডাক্তার, স্বেচ্ছাসেবীদের পরামর্শ অনুযায়ী শুধু সুষম খাদ্য ও ভিটামিন জাতীয় ওষুধ সেবন করান বলে উক্ত খামারিরা জানান।

Shamol Bangla Ads

রায়গঞ্জে ১৪ দিনের ব্যবধানে ফের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জে ১৪ দিনের ব্যবধানে আবারো গ্রামপাঙ্গাসী গ্রামে শ্বাসরোধে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা । শনিবার সকালে রায়গঞ্জ থানা পুলিশ যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তদের জন্য সিরাজগঞ্জ মর্গে প্রেরন করেছে । নিহত যুবকের কোন পরিচয় পাওয়া যায়নি। রায়গঞ্জ থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, স্থানীয় লোকজন রাস্তা দিয়ে যাবার পথে উক্ত যুবকের লাশ দেখতে পায় এবং থানা পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে মর্গে পাঠনো হয়েছে। স্থানীয়দের ধারনা তাকে অন্যত্র থেকে অপহরন করে নিয়ে এসে এখানে হত্যা করে লাশ ফেলে রেখে চলে গেছে। উল্লেখ্য গত ২৩ আগষ্ট একই উপজেলার সোনাখাড়া ইউনিয়নের উটরাহাজিপুর গ্রামে যৌতুকের দাবিতে স্বামী শরিফুল ইসলাম ছুরিকাঘাত করে স্ত্রী মুন্নি কে হত্যা করেছে। তবে এখনো ঘাতক স্বামী গ্রেফতার হয়নি

Shamol Bangla Ads

সিরাজগঞ্জে বন্যাত্তদের মাঝে আওয়ামীলীগের ত্রান বিতরন

সিরাজগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকায় বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ত্রান বিতরন করা হয়েছে। শনিবার বেলা এগারটার দিকে জেলা সদরের সয়দাবাদ, কালিয়া হরিপুর, কাওয়াখোলা ও খোকশাবাড়ি এলাকায় এই ত্রান বিতরন করা হয়। ত্রান বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। এ সময় আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. কে এম হোসেন আলী হাসান, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সালাউদ্দিন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গাজী আমিনুল হক, সাধারন সম্পাদক আব্দুস সাত্তার শিকদারসহ বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য্যনির্বাহী সংসদের পক্ষ থেকে বরাদ্দকৃত ১০টন চাউল ও নগদ ২ লক্ষ টাকা সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ, কালিয়া হরিপুর, কাওয়াখোলা ও খোকশাবাড়ি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ সাত শতাধিক মানুষের মধ্যে বিতরন করা হয়।

উল্লাপাড়ায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শুক্রবার গভীর রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ১১নং উল্লাপাড়া (সদর) ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ভদ্রকোল গ্রামের রওশন আলী মাস্টারের ছেলে আবু সাঈদ স্বপন (৩৮) ও ১৪নং কয়ড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহবায়ক কয়ড়া সরাতলা গ্রামের আব্দুস সামাদ সর্দারের ছেলে সেলিম হোসেন (৪২)। এদেরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মুঠোফোনে কথা হলে, উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ তাজুল হুদা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা থাকায় গ্রেফতার করা হয়েছে।

রানীগ্রাম ও খোকশাবাড়ীতে বন্যার্তদের মাঝে ইকবাল হাসান মাহমুদ টুকুর ত্রাণ বিতরণ

সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শনিবার সকালে সদর উপজেলার বন্যা কবলিত খোকসাবাড়ী ও পৌরসভার রানীগ্রাম মহল্লার বন্যাকবলিতদের মাঝে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু ত্রান বিতরণ করেছেন। এ সময় জেলা সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, শহর বিএনপির সাধারন সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, রানীগ্রাম ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারন সম্পাদক মনজুরুল ইসলাম আলম, জেলা ছাত্রদলের আহবায়ক নেতা আনোয়ার হোসেন রাজেশ ও আব্দুল্লাহ আল কায়েস ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মিন্টু উপস্থিত ছিলেন। খোকবাড়ী ও রানীগ্রাম মহল্লার কয়েক শতাধিক বন্যার্ত মানুষের মাঝে দুই মে. টন চাউল বিতরণ করা হয়। এ সময় ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপি জনস্বার্থে রাজনীতি করে। বিএনপি বন্যা কবলিতদের পাশে রয়েছে। প্রতিদিনই বিএনপির উদ্যোগে বন্যা কবলিত মাঝে ত্রান বিতরন করছে। কিন্তু আওয়ামীলীগ এগুলো দেখতে পায় না। তারা চোখে কালো ঠুলি পড়েছে। তারা জনগনের স্বার্থে রাজনীতি করে না। তাই তারা জনগনের কষ্ট বুঝতে পারে না। আওয়ামীলীগ শুধু নিজেদের ভাগ্যোন্নেয়নে রাজনীতি করে। তারা ক্ষমতা আর স্বার্থ ছাড়া কিছুই চোখে দেখতে পায় না।

চৌহালীতে বন্যার্তদের মধ্যে
জেলা পরিষদের নগদ অর্থ বিতরণ

সিরাজগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে চৌহালী উপজেলার বানভাসী ১৬০ পরিবারের মধ্যে জনপ্রতি ৫’শ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে। শনিবার সকালে উপজেলার ফাজিল মাদ্রাসা মাঠে জেলা পরিষদের প্রশাসক ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এ অর্থ বিতরণ করেন। এসময় চৌহালী উপজেলা চেয়ারম্যান মেজর (অবঃ) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাহমুদুল হক ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এনায়েতপুরে শিক্ষককে লাঞ্চিত করায় বিক্ষুব্দ ছাত্রদের ২ ঘন্টা সড়ক অবরোদ

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বেতিল বহুমুকী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকে বাসের সুপারভাইজার লাঞ্চিত করায় বিক্ষুব্দ ছাত্ররা ২ ঘন্টা এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়ক অবরোদ করে। এসময় এসড়কে বাস চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে শালিশ বিচারের আশ্বাস দিলে ছাত্ররা তা প্রত্যাহার করে। জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে বেতিল হাই স্কুলের স্কুল শিক্ষক জয়নাল আবেদিন এনায়েতপুর কাপড়ের হাট থেকে তিথি এন্টারপ্রাইজের বাসে চরে স্কুলে আসার পথে গাড়ীর সুপারভাইজার কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে লাঞ্চিত করে। এবিষয়টি জানতে পেরে তাৎক্ষনাত কয়েকশ বিক্ষুব্দ ছাত্র স্কুল সংলগ্ন এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কে ২ ঘন্টা অবস্থান নিয়ে ঐ সুপারভাইজারের শাস্তি দাবী করে বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে এনায়েতপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে শালিশী বৈঠকে বিচারের আশ্বাস দিলে ছাত্ররা তা প্রত্যাহার করে নেয়। এ ব্যাপারে এনায়েতপুর থানার ওসি মনিরুল ইসলাম জানান, অবরোধটি ঘটনাটি ছিল ছাত্রদের ক্ষোভের বহিঃপ্রকাশ। বিষয়টি মিমাংসার জন্য ছাত্র-শিক্ষকদের আশ্বস্থ্য করলে তারা সরিয়ে নেয়ায় যান চলাচল স্বাভাবিক হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চকরিয়ায় অত্যাধুনিক শপিং সেন্টার ম্যানগ্রোভ ইসলাম প্লাজা নির্মাণ… পরবর্তী সংবাদ একে খন্দকারের মতিভ্রম হয়েছে : নাসিম