ads

শনিবার , ৬ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অওয়ামীলীগনেত্রী শাহানা আজিজের নাগরিক শোক সভায় এম পি তুহিন : নান্দাইলবাসী একজন ন্যায় নিন্ঠাবান কর্মীকে হারালো

খবর টি পড়েছেন : ২৪৭
অওয়ামীলীগনেত্রী শাহানা আজিজের নাগরিক শোক সভায় এম পি তুহিন : নান্দাইলবাসী একজন ন্যায় নিন্ঠাবান কর্মীকে হারালো
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ -৯ নান্দাইলের জাতীয় সংসদ সদস্য,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য ,জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক,মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেছেন, নান্দাইল উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা উপজেলা মহিলা সংস্থার সভানেত্রী, উপজেলা মহিলা লীগের সভানেত্রী মরহুমা শাহানা আজিজ ছিলেন মুজিব আর্দশের একজন ন্যায় নিষ্ঠাবান কর্মী। তার মৃত্যুতে আওয়ামীলীগ একজন নিবেদিত প্রাণ কর্মীকে হারালো । যা পূরন হতে অনেক সময়ের ব্যাপার।

Shamol Bangla Ads

জাতীয় সংসদ সদস্য গতকাল শনিবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে নান্দাইল উপজেলা পাবলিক হলে সদ্য প্রয়াত উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শাহানা আজিজের নাগরিক শোক সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদিকা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি’র সভাপতিত্বে শোক সভায় বিশেষ অতিথি হিসেবে নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবদুল মালেক চৌধুরী স্বপন উপস্থিত ছিলেন।
শোক সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব মহিলালীগের আহবায়ক লুৎফুরন্নাহার লাকী, মরহুমা শাহানা আজিজের পরিবারের পক্ষ হতে মরহুমার কন্যা তাসলিমা বেগম লাভলী,আচারগাঁও ইউঃ মহিলালীগের সভানেত্রী সুফিয়া আক্তার ও মুশুল্লী ইউঃ মহিলালীগের সভানেত্রী দিলারা সাঈদা প্রমূখ।

শোক সভায় মরহুমার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।শোক সভাটি পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান রিপন।

নান্দাইলের টেলিফোনের লাইন হেলপার মনির দীর্ঘ ২৫ বছর হেলপারের কাজ করেও সরকারী কোন কাগজ পেলেন না

Shamol Bangla Ads

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলা টেলিফোন একচেঞ্চের লাইন হেলপার মোঃ আবদুল মন্নাফ ওরফে মনির তাঁর জীবনের দীর্ঘ ২৫টি বছর লাইন হেলপার হিসেবে সার্বক্ষনিক কর্মরত থাকলেও অদ্যাবধি টেলিফোন বিভাগ থেকে ক্যাজুয়েল বা মাষ্টাররোলে কাজ করার কোন সরকারী কাগজ তার ভাগ্যে জুটেনি । অথচ তারে ছাড়া আবার লাইনের কাজও চলেন্ াবর্তমানে সে পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্দ্বাহারে দিনাতিপাত করছে।
টেলিফোনের পুরানো ম্যাগনেটো সিন্টেম চালুর সময় থেকেই মনির নান্দাইল টেলিফোন
একচেঞ্চের লাইন হেলপারের সহযোগী হিসেবে করে আসলেও তার ভাগ্যে জুটেনি সরকারী কোন কাগজ। ময়মনসিংহ টেলিফোনের বিভাগের কর্তাব্যাক্তিরা বারবার আশ্বাসের পরও মনিরের ভাগ্য বদলায়নি। গত ২২.০২.১৪ ইং তারিখ নান্দাইলের বর্তমান সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন ময়মনসিংহের টেলিফোন বিভাগের কর্মকতাদের নিকট মনিরের আবেদনে পত্রে সুপারিশ করার পরও অদ্যাবধি কোন কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।
বর্তমানে নান্দাইল টেলিফোন একচেঞ্চের আশি ভাগ টেলিফোনই অকেজো তবু ও কথা না বলে তাদেরকে মাসে মাসে ৯২ টাকা মাসিক রেন্ট গুনতে হচ্ছে।ভুক্তভোগী মনির টেলিফোন বিভাগের উর্দ্ধতন কর্র্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

আঠারবাড়ীর গানের শিক্ষক অঞ্জন আর নেই

ময়মনসিংহে ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ীর গানের শিক্ষক অঞ্জন কুমার দে (৪৫) আর নেই। গত শুক্রবার সন্ধ্যায় নান্দাইল উপজেলার চন্ডীপাশা সিনেমা হলের কাছে এক বাসায় গান শিখিয়ে বের হওয়ার পর কিছুটা অসুস্থবোধ করে সামনের দোকানে এক গ্লাস পানি চায়। পানি খাওয়ার
কিছুক্ষন পরেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। খবর পেয়ে বাড়ী থেকে আতœীয় স্বজনরা এসে মৃতদেহ নিয়ে যায়। শুক্রবার রাতেই আঠারবাড়ী কেন্দ্রীয় স্মশান ঘাটে তার অন্তেষ্ঠিক্রিয়া সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কণ্যা সহ বহু আতœীয় স্বজন গুণাগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুর খবর পেয়ে শতশত গুণাগ্রাহী তাকে শেষবারের মত দেখতে আঠারবাড়ী পোস্ট অফিস সংলগ্ন বাড়ীতে আসে ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।মৃত্যুর দিন পর্যন্ত তিনি নান্দাইল. তাড়াইল, কেন্দুয়া, ঈশ্বরগঞ্জ উপজেলায় দীর্ঘদিন যাবৎ গানের শিখানোর কাজ করতেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আশাশুনির বীর মুক্তিযোদ্ধা আ.রউফের সুস্থতা কামনা পরবর্তী সংবাদ ৮ বছরেও পূরণ হয়নি সালমান শাহ’র শূন্যতা

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads